AR Rahman: হাসপাতাল থেকে ছাড়া পেলেন এআর রহমান, বিবৃতি জারি করে অসুস্থতার কারণ জানাল হাসপাতাল

শনিবার রাতে লন্ডন থেকে চেন্নাই ফেরেন এআর রহমান। এসে থেকেই শরীরে অস্বস্তির অভিযোগ করছিলেন। এরপরেই সাতসকালে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

AR Rahman (Photo Credits: X)

হাসপাতাল থেকে ছাড়া পেলেন এআর রহমান (AR Rahman)। রবিবার সকালে বুকে ব্যথা নিয়ে চেন্নাইয়ের গ্রিমস রোডে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুরকার। ৫৮ বছরের রহমানের হাসপাতালে ভর্তি হওয়ার খবরে উদ্বেগ ছড়ায় সঙ্গীত মহলে। তবে দুপুরের আগেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল সঙ্গীতশিল্পীকে। অ্যাপোলো হাসপাতালের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, ডিহাইড্রেশনের (জল বিয়োজন) কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন শিল্পী। তবে নিয়মিত চেক-আপের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, শনিবার রাতে লন্ডন থেকে চেন্নাই ফেরেন এআর রহমান। এসে থেকেই শরীরে অস্বস্তির অভিযোগ করছিলেন। এরপরেই সাতসকালে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল থেকে রহমানের ছুটিঃ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement