Amitabh Bachchan: জলসার বাইরে অমিতাভের দর্শন, ঝলসে উঠল সহস্র ক্যামেরার ফ্ল্যাশ, ভিড়ের মধ্যে একি কাণ্ড ঘটালেন তরুণী

'শেহেনশাহ'র দেখা মিলতেই ঝলসে উঠতে শুরু করল সহস্র ক্যামেরা। ভিড়ের মধ্যে এক তরুণী মজার কাণ্ড ঘটালেন।

Amitabh Bachchan (Photo Credits: Instagram)

রবিবার মুম্বইয়ের জলসার (Jalsa) বাইরে থিকথিক করছে ভিড়। আলোকচিত্রী থেকে শুরু করে ভক্তের এমন ঠাসাঠাসি ভিড় যে গা গলানো দায়। আচমকাই জলসার ভিতর থেকে বেরিয়ে এলেন বিগ বি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। 'শেহেনশাহ'র দেখা মিলতেই ঝলসে উঠতে শুরু করল সহস্র ক্যামেরা। ভিড়ের মধ্যে এক তরুণী মজার কাণ্ড ঘটালেন। প্রবীণ অভিনেতার স্পষ্ট দর্শন পেতে ওই তরুণী এক যুবকের কাঁধে চেপে বসলেন। ওই ভাবেই মোবাইলে ছবি তুলতে শুরু করলেন বিগ বি-র। মাঝে মধ্যেই এইভাবেই নিজের বাসভবনের বাইরে দেখা দেন অমিতাভ। সাক্ষাৎ করেন ভক্তদের সঙ্গে। তারকা দর্শনে খামতি হয় না ভিড়ের।

তরুণীর কাণ্ড দেখুনঃ

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement