Akshay Kumar Visits Shirdi Sai Baba Temple: মহারাষ্ট্রের শিরদি সাঁই বাবা মন্দিরে অক্ষয় কুমার, রইল ভিডিয়ো 

অক্ষয় কুমারকে দেখতে ভিড় জমে যায় মন্দির চত্বরে। এরই মাঝে ভিড় ঠেলাঠেলিতে এক ভক্ত হুমড়ি খেয়ে পড়ে যান মাটিতে। নিরাপত্তা সরিয়ে ভক্তকে টেনে তুলতে হাত বাড়িয়ে দেন অভিনেতা।

মুম্বই, ২৫ জানুয়ারিঃ আসন্ন ছবি ‘সেলফি’ (Selfiee) নিয়ে ভীষণ ব্যস্ত বলিউড খিলাড়ী অক্ষয় কুমার (Akshay Kumar)। কিন্তু ব্যস্ততার মাঝেও বুধবার সময় বের করে মহারাষ্ট্রের শিরদি সাঁই বাবা মন্দিরে পুজো দিতে গেলেন অভিনেতা (Akshay Kumar Visits Shirdi Sai Baba Temple)। কড়া নিরাপত্তার মোড়কে মোড়া ছিলেন অভিনেতা। অক্ষয় কুমারকে দেখতে ভিড় জমে যায় মন্দির চত্বরে। এরই মাঝে ভিড় ঠেলাঠেলিতে এক ভক্ত হুমড়ি খেয়ে পড়ে যান মাটিতে। নিরাপত্তা সরিয়ে ভক্তকে টেনে তুলতে হাত বাড়িয়ে দেন অভিনেতা। অক্ষয় কুমারের এমন মানবিকতার পরিচয় দেখে আপ্লূত নেটবাসী। অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ নেটাগরিকও।

দেখুন শিরদি সাঁই বাবা মন্দিরের ভিডিয়োঃ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement