Parineeti Chopra: ঘোরা যেন থামছেই না, বিয়ের পর মা, শাশুড়িকে নিয়ে মালদ্বীপে পরিণীতি

Prineeti Chopra (Photo Credit: Instagram)

মা এবং শাশুড়ির সঙ্গে মালদ্বীপে পরিণীতি চোপড়া। দুই মায়ের সঙ্গে মালদ্বীপে বেড়াতে গিয়ে একগুচ্ছ ছবি শেয়ার করেন বলিউড অভিনেত্রী। মা রীণা চোপড়া এবং শাশুড়ি অলকা চাড্ডাকে নিয়ে গার্লস ট্রিপে গিয়ে পরিণীতি যে বেজায় খুশি, তা স্পষ্ট করেন অভিনেত্রী।  পাশাপাশি মালদ্বীপ থেকে একাধিক ছবি শেয়ার করেন নায়িকা। মা এবং শাশুড়ির পাশাপাশি পরিণীতির সঙ্গে গার্লস ট্রিপে আরও বেশ কয়েকজন পরিবারের সদস্যকে দেখা যায়। সম্প্রতি আপ সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন পরিণীতি। রাজস্থানে বসে রাঘব এবং পরিণীতির বিয়ের আসর। পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়ে সেই বিয়ের আসরে ঝলমলিয়ে ওঠেন পরিণীতি এবং রাঘব চাড্ডা। হাই প্রোফাইল এই বিয়ের আসরে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবৎ মানও হাজির হন।

 

 

View this post on Instagram

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement