Malaika Arora Video: অর্জুনের সঙ্গে বিচ্ছেদের পর ফের প্রেমে পড়লেন মালাইকা? কার হাত ধরে হাঁটছেন অভিনেত্রী, দেখুন ভিডিয়ো
অর্জুন কাপুরের (Arjun Kapoor) সঙ্গে বিচ্ছেদের পর এবার ফের সম্পর্কে জড়ালেন মালাইকা অরোরা (Mallaika Arora)? এমনই গুঞ্জন শোনা যাচ্ছে বি টাউনে। আর এবার এক ব্যক্তির হাত ধরে বের হতে দেখা গেল মালাইকাকে। সাদা রঙের অফ শোল্ডার টপ পরে ওই ব্যক্তির হাত ধরে মুম্বইয়ের রাস্তায় দেখা যায় অভিনেত্রীকে। মালাইকার সঙ্গে কেউ রয়েছেন, সেই ছবি দেখতেই তা ক্যামেরায় চটপট বন্দি করেন পাপারাৎজি। মালাইকাও মুচকি হেসে ক্যামেরার সামনে দিয়ে হেঁটে যান। তবে পাপারাৎজির সামনে কোনও ধরনের মন্তব্য করতে শোনা যায়নি মাল্লাকে। সম্প্রতি অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার বিচ্ছেদ হয়ে যায়। দুই অভিনেতার কেউ এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। তবে সিংঘম আগেইন-এর প্রমোশনে অর্জুন কাপুর জানান, তিনি 'সিঙ্গল'। অভিনেতার ওই মন্তব্যের পর তাঁদের বিচ্ছেদে কার্যত সিলমোহর পড়ে যায়। অর্জুনের সঙ্গে বিচ্ছেদের পর মাল্লার জীবনে কার প্রবেশ, তা নিয়ে গুঞ্জন অব্যাহত।
দেখুন কার হাত ধরে মুম্বইয়ের রাস্তায় হাঁটলেন মালাইকা...
View this post on Instagram