Actor Aditya Singh Rajput Death: 'ড্রাগের ওভারডোজেই' কি মৃত্যু? অভিনেতা আদিত্য সিং রাজপুতের মৃত্যুতে ৩ জনের বয়ান রেকর্ড পুলিশের

Aditya Singh Rajput (Photo Credit: ANI)

অভিনেতা আদিত্য সিং রাজপুতের রহস্যজনক মৃত্যু ঘিরে শোরগোল ছড়িয়েছে। আদিত্য সিং রাজপুতের মৃত্যু কীভাবে হল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিনেতার মৃত্যুর পর ওশিওয়াড়া থানার পুলিশ আদিত্যর ফ্ল্যাটের পরিচারককে জিজ্ঞাসাবাদ করছে। পরিচারকের পাশাপাশি নিরাপত্তারক্ষী এবং অভিনেতার চিকিৎসা যিনি করতেন, সেই চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করে তাঁদের বয়ান রেকর্ড করা হয়ছে। অভিনেতার মা দিল্লি থেকে মুম্বইয়ের দিকে রওনা দিয়েছেন। মঙ্গলবারই আদিত্যর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত আদিত্য সিং রাজপুতের মৃত্যু অতিরিক্ত মাদক সেবনের জেরেই হয়েছে বলে প্রাথমিক রিপোর্টে উঠে আসছে।

 

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement