Aamir Khan as Caveman: গুহামানবের বেশে মুম্বইয়ের রাস্তায় আমিরের পাগলামো, একি কাণ্ড ঘটালেন অভিনেতার...

পরনে চামড়ার তৈরি পোশাক, জট পাকানো চুল, বড়বড় দাঁড়ি, ধুলো ময়লা মাখা মুখ - এমন এক চেহারা নিয়ে গুহামানব সেজে আমির খান দিনেরবেলা রাস্তায় ঘুরে বেরালেন। অথচ কাকপক্ষীতেও টের পায়নি ওই ব্যক্তি আদতে কে।

Aamir Khan roaming around as Caveman (Photo Credits: X)

বলিউডে তিনি 'মিস্টার পারফেকশনিস্ট' নামে খ্যাত। নিজের সেরার সেরাটা সব সময় পর্দায় তুলে ধরে নিখুঁত অভিনয় দর্শকদের উপহার দেওয়ার চেষ্টা করেন আমির খান (Aamir Khan)। সেই অভিনেতাকেই সদ্য দেখা গেল গুহামানব (Caveman) সেজে হেঁটেচলে বেড়াতে। মুম্বইয়ের অন্ধেরি এলাকায় ব্যস্ত রাস্তায় পাগলের মত দাপিয়ে বেরালেন। পরনে চামড়ার তৈরি পোশাক, জট পাকানো চুল, বড়বড় দাঁড়ি, ধুলো ময়লা মাখা মুখ - এমন এক চেহারা নিয়ে গুহামানব সেজে আমির খান দিনেরবেলা রাস্তায় ঘুরে বেরালেন। অথচ কাকপক্ষীতেও টের পায়নি ওই ব্যক্তি আদতে কে। কখনও ব্যস্ত রাস্তায় পাগলের মত হাঁটলেন, কখনও অবাক চোখে এক দৃষ্টে চেয়ে রয়েছেন। ‘গুহামানব’ আপনমনেই নিজের কাজ করে চলেছেন। পরে জানা যায় ওই ব্যক্তি আসলে অভিনেতা আমির খান। রূপটানের সাহায্যে এমন চেহারা নিয়েছিলেন তিনি। তবে কেন এমন কাণ্ড ঘটালেন আমির? সেই প্রশ্নের উত্তর এখনও অজানা।

গুহামানব সেজে মুম্বইয়ের রাস্তায় আমিরঃ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement