Aishwarya Rai Bachchan’s Car Hit By Bus Video: ঐশ্বর্যর গাড়িতে পিছন থেকে এসে ধাক্কা দিল বাস, তারপর... চিন্তায় অনুরাগীরা

Aishwarya Rai Bachchan (Photo Credit: Instagram)

ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan) গাড়ির পিছনে এসে ধাক্কা দিল বাস। বুধবার মুম্বইয়ের (Mumbai) ব্যস্ত রাস্তায় এমনই একটি ঘটনা নজরে আসে। যেখানে ঐশ্বর্যর গাড়ি যখন চলছিল, সেই সময় পিছন থেকে এসে একটি বাস ধাক্কা দেয়। যা চোখে পড়তেই সেখানে ট্রাফিক পুলিশ কর্মীরা যেমন ছুটে যান সেখানে, তেমনি সাধারণ মানুষও ভিড় জমাতে শুরু করেন। তবে গাড়িতে ধাক্কা দিলেও, ঐশ্বর্য রাইকে সেখান থেকে বাইরে বের হতে দেখা যায়নি। বাসের ধাক্কার বেশ কিছু সময় পর ফের সামনের দিকে এগোতে শুরু করে ঐশ্বর্য রাই বচ্চনের গাড়ি। ঐশ্বর্যর গাড়িতে বাসের ধাক্কা দেওয়ার খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয় চাঞ্চল্য। তবে অভিনেত্রীর তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। ঐশ্বর্যর তরফে কোনও মন্তব্য করা না হলেও, চিন্তায় রয়েছেন তাঁর অনুরাগীরা।

দেখুন কীভাবে ঐশ্বর্যর গাড়িতে ধাক্কা দেয় বাস...

 

 

View this post on Instagram

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement