Bijili Ramesh Passed Away: প্রয়াত তামিল অভিনেতা বিজলী রমেশ, রজনীকান্তের বড় ভক্তের অকাল মৃত্যুতে শোকাহত ইন্ডাস্ট্রি

সোমবার, ২৬ অগাস্ট রাত ৯টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রমেশ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৬। অভিনেতার অকাল প্রয়াণে শোকাহত তামিল ইন্ডাস্ট্রি।

Bijili Ramesh (Photo Credits: X)

প্রয়াত তামিল অভিনেতা বিজলী রমেশ (Bijili Ramesh)। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। চিকিৎসা চলছিল তাঁর। সোমবার, ২৬ অগাস্ট রাত ৯টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রমেশ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৬। অভিনেতার অকাল প্রয়াণে শোকাহত তামিল ইন্ডাস্ট্রি। শোক প্রকাশ করে সোশ্যাল মিডিয়া ভাসিয়েছেন তাঁর অনুরাগীরা। একাধিক সংবাদের রিপোর্ট অনুযায়ী, বিজলী রমেশ মদ্যপানে আসক্ত ছিলেন। যার জন্যে মাঝেমধ্যেই তাঁকে শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হত। মারা যাওয়ার আগে অভিনেতা পক্ষাঘাতগ্রস্ত (Paralysed ) হয়েছিলেন বলেও জানা যাচ্ছে। মাল্টিপল অর্গান ফেলিউওরের কারণে তামিল অভিনেতা বিজলী রমেশের মৃত্যু হয়েছে বলে খবর। দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের বড় ভক্ত ছিলেন তিনি।

বিজলী রমেশের অকাল মৃত্যু... 

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement