Best Film : ৬৯ ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে সেরা ছবির পুরষ্কার পেল টুয়েলভথ ফেল

সেরা ছবির পাশাপাশি সেরা অভিনেতার পুরষ্কারও জিতেছেন বিক্রান্ত মেসি

12th Fail (Photo Credit: Instagram)

৬৯ তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে সেরা ছবির পুরষ্কার জিতল 'টুয়েলভথ ফেল' (12th Fail)। পুরষ্কার হিসেবে ব্ল্যাক লেডি ট্রফি গ্রহন করেন ছবির অভিনেতা বিক্রান্ত মেসি, মেধা শঙ্কর সহ অন্যান্যরা।

বিধু বিনোদ চোপড়া পরিচালিত এই সিনেমাটি ইউপিএসসি ছাত্রদের সংগ্রামের ওপর তৈরি । বাস্তবের আইপিএস অফিসার মনোজ কুমারের কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে আইপিএস হয়ে ওঠার সত্যি ঘটনা তুলে ধরা হয়েছে এই সিনেমায়।

এছাড়া সেরা অভিনেতা পুরষ্কারও জিতেছেন বিক্রান্ত মেসি। বিশ্ব জুড়ে এই ছবিটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এছাড়া অভিনেতাদের মধ্যে কমল হাসান, সঞ্জয় দত্ত, ঋষভ শেট্টি, ফারহান আখতারও এই সিনেমাটির প্রশংসা করেছেন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement