Karnataka Hijab Row: হিজাব নিয়ে নয়, কে কার টিফিন খাবে, সেটাই ভাবে পড়ুয়ারা, বললেন অভিনেতা রাজদীপ গুপ্ত

Rajdeep Gupta On Hijab Row (Photo Credit: Facebook/ANI/Twitter)

কর্ণাটক (Karnataka)  কলেজে হিজাব বিতর্ক নিয়ে গোটা দেশে পারদ চড়তে শুরু করেছে। রাজনীতির আঙ্গিনা ছেড়ে এবার হিজাব (Hijab Row) বিতর্ক নিয়ে মুখ খুলতে শুরু করেছেন সাধারণ মানুষ থেকে অভিনেতারাও। হিজাব বিতর্কে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেতা রাজদীপ গুপ্ত (Rajdeep Gupta)। নিজের সোশ্যাল হ্যান্ডেলে হিজাব বিতর্ক নিয়ে মুখ খোলেন 'উত্তরণ' অভিনেতা। রাজদীপ বলেন, কে হিন্দু, কে মুসলিম বা কে খ্রিস্টান, ছাত্ররা তা কখনও মনে রাখে না। তাদের শুধু মনে থাকে, কার টিফিন বক্সে কী আছে, 'লাঞ্চ ব্রেকের' আগে তা দেখে চুরি করে খেয়ে নেওয়া।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement