Argentina Theatre Ceiling Collapses: প্রেক্ষাগৃহে ফাইনাল ডেস্টিনেশন ব্লাডলাইনস চলাকালীন অঘটন, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সিলিং
দর্শকে ঠাসা প্রেক্ষাগৃহে আচমকাই ঘটল এক অঘটন। সিনেমাহলের মধ্যেই যেন ফাইনাল ডেস্টিনেশন-এর কাহিনী বাস্তব চেহারা নিল। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল প্রেক্ষাগৃহের সিলিং।
প্রেক্ষাগৃহের পর্দায় চলছিল 'ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস' (Final Destination Bloodlines)। দর্শকে ঠাসা প্রেক্ষাগৃহে আচমকাই ঘটল এক অঘটন। সিনেমাহলের মধ্যেই যেন ফাইনাল ডেস্টিনেশন-এর কাহিনী বাস্তব চেহারা নিল। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল প্রেক্ষাগৃহের সিলিং। রবিবার আর্জেন্টিনার (Argentina) বুয়েনস আইরেসের রাজধানী লা প্লাটার একটি থিয়েটারে অঘটনটি ঘটে। সিলিং ভেঙে পড়ার ঘটনায় আহত হন এক দর্শক। জানা যাচ্ছে, সেই সময়ে প্রেক্ষাগৃহে ৪০ জনেরও বেশি দর্শক ছিলেন। পর্দায় চলছিল ফাইনাল ডেস্টিনেশন ব্লাডলাইনস। হঠাৎই সিলিংয়ের একটি অংশ ধসে পড়ে। দুর্ঘটনায় আহত হন ২৯ বছরের এক মহিলা। যিনি তাঁর ১৪ বছরের মেয়ে এবং বন্ধুর সঙ্গে সিনেমা দেখতে এসেছিলেন। এই ঘটনার জেরে আতঙ্কিত দর্শকেরা।
'ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস' চলাকালীন ভেঙে পড়ল প্রেক্ষাগৃহের সিলিংঃ
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Advertisement
Advertisement
Advertisement