Animal: এক গাল ভর্তি দাড়ি আর কাঁধ অবধি চুল, কিলার লুকে অ্যানিমাল-এর শুটিং এ রণবীর কাপুর (দেখুন ভিডিও)

অর্জুন রেড্ডি খ্যাতপরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনায় আসছে ‘অ্যানিমেল’।এই মাসেই শুরু হয়েছে তাঁর শুটিং। সেই শুটিংয়ের এক ঝলক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সম্প্রতি।

Ranbir in Animal Photo Credit: Twitter@@ilahi08

নতুন বছরের শুরুতেই  ভক্তদের জন্য নতুন লুকে ধরা দিয়েছেন রণবীর কাপুর। জানা গেছে অর্জুন রেড্ডি খ্যাতপরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনায় ২০২৩ সালের আগস্ট মাসে আসছে ‘অ্যানিমেল’।এই মাসেই শুরু হয়েছে তাঁর শুটিং। সেই শুটিংয়ের এক ঝলক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সম্প্রতি। এমন অবতারে অবশ্য রণবীরকে আগে কখনো দেখা যায় নি বলে মত নেটিজেনদের।

 ‘অ্যানিম্যাল’ পুরোদস্তুর অ্যাকশন থ্রিলার। ছবিতে রণবীরের বিপরীতে অভিনয় করবেন রশ্মিকা মান্দানা।রণবীরের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন রশ্মিকা।রণবীর-রশ্মিকা ছাড়াও ছবিতে থাকছেন অনিল কাপুর এবং ববি দেওল। রণবীরের বাবার ভূমিকায় রয়েছেন অনিল কাপুর। খলনায়কের চরিত্রে থাকছেন ববি দেওল।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement