Ananya Panday: ইতালির লেক কোমো-তে অনন্যার ক্রুজ ভ্রমণ, কাঁধে ঝুলছে সাড়ে ৪ লাখের ব্যাগ, দেখুন ঝলক
লাক্সারি ফ্যাশন সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়ে ইতালি পাড়ি দিয়েছেন নায়িকা। লেক কোমো-তে 'শ্যানেল ক্রুজ ২০২৫/২৬' শো আয়োজিত হয়েছে।
আন্তর্জাতিক লাক্সারি ফ্যাশন সংস্থা 'শ্যানেল' (Chanel) তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে বেছে নিয়েছে বলি অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে (Ananya Panday)। শ্যানেল-র প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডরের খেতাব পেয়েছেন চাঙ্কি-কন্যা। স্বাভাবিক ভাবেই তরুণ অভিনেত্রীর কাছে এ এক বিশাল প্রাপ্তি। এর আগে ভারতের কোন অভিনেত্রী শ্যানেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ পাননি। ফরাসি লাক্সারি ফ্যাশন সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়ে ইতালি (Italy) পাড়ি দিয়েছেন নায়িকা। লেক কোমো-তে 'শ্যানেল ক্রুজ ২০২৫/২৬' (Chanel Cruise 2025/26) শো আয়োজিত হয়েছে। মঙ্গলবার, ২৯ এপ্রিল সেই অনুষ্ঠান থেকে একগুচ্ছ ছবি নিজের ইনস্টা হ্যান্ডেল থেকে শেয়ার করেন অনন্যা। লেক কোমো-তে ক্রুজ ভ্রমণের মনোরম দৃশ্যে মুগ্ধ নেটবাসী। অভিনেত্রীর সর্বাঙ্গে মোড়ানো শ্যানেলের ফ্যাশন এবং বিউটি পণ্য দিয়ে।