Amitabh Bacchan: অমিতাভের নতুন আউটফিট দেখে হতবাক নেটদুনিয়া, এ কেমন পোশাক পরেছেন অভিনেতা !

Photo Credit_Instagram

কৌন বনেগা ক্রোড়পতি শুরু হতে চলেছে আর কিছুদিনের মধ্যেই । এবার শুটিং ফ্লোর থেকে ছবি দিলেন অমিতাভ বচ্চন। তবে সেই ছবি দেখে তাজ্জব বনে গেছেন নেটিজেনরা। সাধারণত ব্লেজার পরে ফর্মাল পোশাকেই দেখা যায় অমিতাভ বচ্চনকে। বিশেষ কোন দিন বা  ছোটদের নিয়ে যখন শো হয়, তখন তিনি সেই মতোই বেছে নেন ক্যাজুয়াল পোশাক। তবে  এই প্রথম অদ্ভূত কোয়ার্কি পোশাকে দেখা দিলেন অমিতাভ। নিজের ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করে নিজেই লিখেছেন -'পরার জন্য একটা পাজামা দিয়েছে, দেখে মনে হচ্ছে যেন শাড়ি কেটে দিয়েছে। সামনে ছোট পকেট আর পিছনে দড়ি'।

 

View this post on Instagram

 

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan)

ছবি দেখে এক ভক্ত লিখেই ফেললেন আপনি কী রণবীর সিং এর ফ্যান হয়ে গেছেন ?আসলে এই ধরনের পোশাক পড়তে আমরা সাধারণত রণবীর সিং কে দেখি, তাই হঠাৎ এই প্রশ্ন।বাবার এই ছবি দেখে হেসে অস্থির মেয়ে শ্বেতা ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement