Alia Bhatt- Mumbai Police: সড়ক নিরাপত্তায় 'ব্রহ্মাস্ত্রের' ছায়া, মুম্বাই পুলিশের পোস্ট শেয়ার আলিয়া ভাটের
গাড়ি চালানোর সময় সকলের সতর্কতা অবলম্বন করা উচিত। আর সেই সড়ক নিরাপত্তায় সচেতনতা আনতে ‘ব্রহ্মাস্ত্র’-কে একটি রেফারেন্স হিসাবে ব্যবহার করল মুম্বাই পুলিশ
গাড়ি চালানোর সময় সকলের সতর্কতা অবলম্বন করা উচিত। আর সেই সড়ক নিরাপত্তায় সচেতনতা আনতে‘ব্রহ্মাস্ত্র’-কে একটি রেফারেন্স হিসাবে ব্যবহার করল মুম্বাই পুলিশ।আর সেই পোস্টকে সোশ্যাল মিডিয়ায় আবার শেয়ার করলেন ব্রহ্মাস্ত্রের নায়িকা আলিয়া ভাট, ‘এপিক’ বলে সেই ইনস্টাগ্রাম পোস্টটিকে স্টোরিতে দিয়েছেন আলিয়া।
মুম্বই পুলিশ তাদের সড়ক নিরাপত্তা সচেতনতামূলক প্রচারের জন্য আলিয়াদের ছবিকে হাতিয়ার করে ক্যাপশন দিয়েছিল, ‘জুনুন’ এবং ‘রাফতার’ আপনার ‘বিশ্বকে’ ঝুঁকিতে ফেলতে পারে। নিরাপদে গাড়ি চালানো চিরকালের সবচেয়ে বড় ‘অস্ত্র’। আর বিজ্ঞাপনটিতে লেখা হয়েছে, “আপনার বানর অস্ত্র থাকলেও, সিগন্যালে ঝাঁপ দেবেন না। আপনার নন্দী অস্ত্র থাকলেও, এক্সিলারেটরে শক্তি ব্যবহার করবেন না।’ ইতিমধ্যেই নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছেন মুম্বাই পুলিশের কর্তারা। দেখুন সেই পোস্ট -
Advertisement
সম্পর্কিত খবর
Doctor Arrested: হাসপাতালে মৃত্যু মা ও সদ্যজাতর, চিকিৎসায় গাফিলতির অভিযোগে গ্রেফতার চিকিৎসক
Mumbai: মুম্বইয়ের রাস্তায় ইলেকট্রিক রিক্সোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, গ্রেফতারি এড়াতে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
Agnimitra Paul: পুলিশ দিনে দিনে তৃণমূলের ক্যাডারে পরিণত হচ্ছে, বিজেপি দলীয় কার্যালয়ে পুলিশি হানা প্রসঙ্গে মন্তব্য অগ্নিমিত্রা পালের
Hathras Murder: স্কুটিতে চেপে ফিরছিলেন বেশ, আচমকা বিকট শব্দ,মায়ের সামনে গুলিতে ঝাঁঝরা মেয়ে
Advertisement
Advertisement
Advertisement