Alia Bhatt: হোপ গালাতে হর্ষদীপের সঙ্গে 'ইক কুড়ি' গান গাইলেন আলিয়া ভাট

অভিনয়ের পাশাপাশি গানেও সমান পারদর্শী অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt)।কেরিয়ারের শুরুর দিকে একাধিক হিন্দি ছবিতে গান গেয়ে ভক্তদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। তবে ইদানিং সেভাবে প্লেব্যাক করেন না আলিয়া। কিন্তু সম্প্রতি হোপ গালা ২০২৪-এ উড়তা পঞ্জাব ছবির জনপ্রিয় গান 'ইক কুড়ি' (Ik Kudi) গেয়ে আবারও সকলের মন কেড়ে নিলেন অভিনেত্রী। যদিও অনুষ্ঠানে গানটি গাইছিলেন সঙ্গীতশিল্পী হর্ষদীপ কৌর (Harshdeep Kaur)। কিন্তু সামনে তিনি আলিয়াকে দেখতেই মাইক নিয়ে তাঁর কাছে চলে যান। তারপর আলিয়াও দুই লাইন গেয়ে নিলেন। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসতেই রীতিমতো ভাইরাল হয়ে গেল।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement