Actress Shobitha Suicide: কন্নড় অভিনেত্রী শোবিতার ঝুলন্ত দেহ উদ্ধার, তিরিশ বছরে আত্মঘাতী

নিজের অ্যাপার্টমেন্ট থেকেই উদ্ধার হয়েছে শোবিতার ঝুলন্ত দেহ। ওই অ্যাপার্টমেন্টে স্বামীর সঙ্গেই থাকতেন অভিনেত্রী। বছর দুই আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি।

Shobitha Shivanna (Photo Credits: X)

কন্নড় ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী শোবিতা শিবন্নার (Shobitha Shivanna) আচমকা মৃত্যু। অভিনেত্রী আত্মহত্যা করেছেন বলে জানা যাচ্ছে। শনিবার রাতে হায়দরাবাদের () গাছিবোলির শ্রী রাম নগর কলোনিতে নিজের অ্যাপার্টমেন্ট থেকেই উদ্ধার হয়েছে শোবিতার ঝুলন্ত দেহ। ওই অ্যাপার্টমেন্টে স্বামীর সঙ্গেই থাকতেন অভিনেত্রী। বছর দুই আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শোবিতা। টেলিভিশন ধারাবাহিকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন বছর ৩০-এর শোবিতা। অভিনেত্রীর এমন আচমকা মৃত্যুতে শোকাহত কন্নড় ইন্ডাস্ট্রি। দেহ ময়নাতদন্তের জন্যে পাঠিয়েছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করে হায়দরাবাদ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আত্মঘাতী কন্নড় অভিনেত্রী শোবিতা... 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement