Vijay Deverakonda: খুশির সাফল্যে উচ্ছ্বসিত বিজয় দেবরাকোন্ডা, ১০০ পরিবারকে ১ কোটি দেওয়ার ঘোষণা অভিনেতার

Vijay Deverakonda (Photo Credit: Twitter)

খুশি-র সাফল্যে উচ্ছ্বসিত দক্ষিণের জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরাকোন্ডা। সোমবার বিশাখাপত্তনমে দাঁড়িয়ে বিজয় দেবরাকোন্ডা ঘোষণা করেন, তিনি এক সপ্তাহের মধ্যে ১ কোটি টাকা দেবেন ১০০টি পরিবারকে। ১০০টি পরিবারের প্রত্যেকটিকে ১ লক্ষ করে বিজয় দেবেন বলে জানান। প্রসঙ্গত সামান্থা রুথ প্রভুর বিপরীতে খুশিতে অভিনয় করেন বিজয় দেবরাকোন্ডা। তবে এইপ্রথম নয়, এর আগে বছরের শুরুতে বিজয় দেবরাকোন্ডা তাঁর ১০০ অনুরাগীকে মানালিতে ঘুরতে নিয়ে যান। ১০০ অনুরাগীর মানালি ঘোরার সব খরচ বহন করেন এই অভিনেতা।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement