Rajinikanth: আপকামিং ছবি নিয়ে বড়সড় আপডেট দিলেন রজনীকান্ত

Rajinikanth’s Jailer (Photo Credit: Twitter)

জেলারের সাফল্যের পর সুপারস্টার রজনীকান্তের (Rajinikanth) আপকামিং ছবি নিয়ে ভক্তদের কৌতুহল তুঙ্গে। শনিবার তামিলনাড়ুর বিমানবন্দরে দেখা গেল তাঁকে। সূত্রের খবর, ভেট্টইয়ান (Vettaiyan) ছবির শুটিংয়ের জন্য হায়দরাবাদ যাচ্ছেন এই বর্ষীয়ান অভিনেতা। এয়ারপোর্টে তিনি জানান, ছবির ৭৫ শতাংশ শুটিং সম্পন্ন হয়ে গিয়েছে। খুব শীঘ্রই এই সংক্রান্ত আপডেট পাওয়া যাবে। প্রসঙ্গত, এই ছবিতে রজনীকান্তের পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan)। এই দুই সুপারস্টারকে একসঙ্গে ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত ছবি হাম-এ দেখা গিয়েছিল। দীর্ঘ ৩৩ বছর পর এই দুই তারকাকে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement