Renukaswamy Murder Case: জেলের খাবারে 'না', বাড়ির রান্না, বিছানা ও পোশাকের জন্য আদালতে আবেদন করলে দক্ষিণী তারকা দর্শন
রেনুকাস্বামী হত্যা মামলায় বর্তমানে জেলবন্দি রয়েছেন অভিনেতা দর্শন থুগুদীপা। দীর্ঘ একমাসের বেশি সময় ধরে থেকেও তাঁর জেলের খাবার মুখে রুচছে না।
রেনুকাস্বামী হত্যা মামলায় বর্তমানে জেলবন্দি রয়েছেন অভিনেতা দর্শন থুগুদীপা (Darshan Thoogudeepa)। দীর্ঘ একমাসের বেশি সময় ধরে থেকেও তাঁর জেলের খাবার মুখে রুচছে না। সেই কারণে আদালতে আবেদন করেছিলেন বাড়ির খাবার, পোশাক ও বিছানার জন্য যেন অনুমতি দেওয়া হয়। শনিবার এই নিয়ে কন্নড় অভিনেতার আইনজীবী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছে। তবে এই সংক্রান্ত মামলার রায় আগামী ২৯ জুলাই বিচারপতি এসআর কৃষ্ণ কুমার দেবেন। জানা যাচ্ছে, বিগত কয়েকদিন ধরে জেলের খাবার খেতে পারছেন না দর্শন। এমনকী ঠিকমতো নাকি তাঁর ঘুমও আসছে না। সেই কারণে এই আবেদন করেছেন আইনজীবী। প্রসঙ্গত, গত ১১ জুন নিজের ভক্ত রেনুকাস্বামীকে নির্মমভাবে হত্যা করার অভিযোগে দর্শন, তাঁর বান্ধবী পবিত্রা গৌড়াসহ এবং ফ্যানক্লাবের কয়েকজনকে গ্রেফতার করে কর্নাটক পুলিশ।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Haryana Model Murder Case: হরিয়ানায় মডেল খুনে গ্রেফতার প্রেমিক, গলা কেটে হত্যাকে দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Advertisement
Advertisement
Advertisement