67th National Film Awards: 'মণিকর্নিকা' ও 'পঙ্গা' সিনেমার জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেলেন কঙ্গনা রানাওয়াত

দিল্লির বিজ্ঞানভবনে ৬৭তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসের আয়োজন করা হয়।

'মণিকর্নিকা' ও 'পঙ্গা' সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেলেন কঙ্গনা রানাওয়াত। আজ তাঁর হাতে পুরস্কার তুলে দেন উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। দিল্লির বিজ্ঞানভবনে ৬৭ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আয়োজন করা হয়। এর আগে 'ফ্যাশন', 'তনু ওয়েডস মনু রিটার্ন' ও 'কুইন' সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন কঙ্গনা। ধনুশ এবং মনোজ বাজপেয়ী যথাক্রমে 'অসুরান' এবং 'ভোঁসলে' এর জন্য সেরা অভিনেতার পুরস্কার পান।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement