'TMKOC' Fame Gurucharan Singh: অভিনেতার 'করুণ দশা' একটানা ১৯ দিন না খেয়ে পড়েছিলেন, অজ্ঞান অবস্থায় উদ্ধার তারক 'মেহতা কা উলটা চশমার' অভিনেতা গুরুচরণ সিং, দেখুন ভিডিয়ো
তারক মেহতা কা উলটা চশমা-খ্যাত (TMKOC) গুরুচরণ সিংয়ের (Gurucharan Singh) খবর নিয়ে তোলপাড় শুরু হয়েছে। পর্দার সোডিকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন থেকেই ছড়ায় শোরগোল। নিখোঁজের বেশ কিছুদিন পর গুরুচরণ সিংয়ের খোঁজ মিললে জানা যায়, অভিনেতার শরীর ভাল নেই। তিনি অসুস্থ। ফলে অসুস্থ অবস্থায় গুরুচরণ সিংকে ভর্তি করা হয় হাসপাতালে। ভর্তির পর গুরুচরণ সিংয়ের শারীরিক অবস্থা ভাল নয় বলে জানান চিকিৎসকরা। এসবের মাঝে এবার নয়া খবর প্রকাশ্যে আসে। গুরুচরণ সিংয়ের বন্ধু ভক্তি সোনি জানান, অভিনেতা যখন নিখোঁজ ছিলেন, সেই সময় তিনি ১৯ দিন অভুক্ত ছিলেন। ওই সময় তাঁকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ১৯ দিন ধরে শুধুমাত্র জল খেয়ে বেঁচে ছিলেন গুরুচরণ সিং। কেন, কীভাবে অভিনেতার এই অবস্থা হল, তা নিয়ে ধোঁয়াশা ছড়াতে শুরু করেছে।
হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় কী বললেন গুরুচরণ সিং দেখুন...
View this post on Instagram
Advertisement
সম্পর্কিত খবর
Kuldeep Yadav with Fiancée Vanshika: হবু স্ত্রী বংশিকার সঙ্গে আংটি বদলের ছবি দিয়ে পোস্ট ডিলিট কুলদীপ যাদবের, তাহলে কি বিচ্ছেদ! কিন্তু কেন
MS Dhoni: ধোনির মুকুটে এবার যোগ 'হল অফ ফেম'-এর মুকুট, সঙ্গে জায়গা পেলেনও আরও ৬ জন
Matthew Hayden: আইসিসির হল অফে ফেমে ম্যাথু হেডেন, হাসিম আমলা
Shashank Singh on Shreyas Iyer: 'আমাকে চড় মারা উচিত ছিল', শ্রেয়স আইয়ারের বকা দেওয়ার ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন শশাঙ্ক সিং
Advertisement
Advertisement