সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা 'রেড বিকিনি গার্ল' আসলে কে? কেন ট্রেন্ডিংয়ে ফরাসি ডিজে ওশেন

মাত্র ১৩ সেকেন্ডের একটি ভিডিও, আর তাতেই কপাল খুলে গেল ২০ বছর বয়সী ফরাসি ডিজে ওশেনের (Océane)। স্পেনের একটি ফোম পার্টিতে ওশেনের হাসিমুখের সহজ-সরল প্রতিক্রিয়ার একটি সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই তা দেখা হয়ে গেছে ১০ কোটিরও বেশি (১০০ মিলিয়ন) বার!

Screenshots From Viral 'Red Bikini Girl' Video (Photo Credits: Instagram/@aora.dj)

মাত্র ১৩ সেকেন্ডের একটি ভিডিও, আর তাতেই কপাল খুলে গেল ২০ বছর বয়সী ফরাসি ডিজে ওশেনের (Océane)। স্পেনের একটি ফোম পার্টিতে ওশেনের হাসিমুখের সহজ-সরল প্রতিক্রিয়ার একটি সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই তা দেখা হয়ে গেছে ১০ কোটিরও বেশি (১০০ মিলিয়ন) বার! সোশ্যাল মিডিয়ায় তিনি এখন রাতারাতি পরিচিতি পেয়েছেন 'রেড বিকিনি গার্ল' (Red Bikini Girl) নামে।

কীভাবে ভাইরাল হলো এই ১৩ সেকেন্ডের ভিডিও?

ঘটনাটি ঘটেছিল স্পেনের ল্যোরেট দ্য মার (Lloret de Mar) নামক একটি উপকূলীয় শহরের খোলা আকাশের নিচের ফোম পার্টিতে। সেখানে জল ছিটিয়ে দেওয়ার পর ওশেনের স্বাভাবিক ও প্রাণবন্ত হাসি ভিডিওবন্দি করেন এক উপস্থিত ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে।

দেখুন ভাইরাল ভিডিও

 

View this post on Instagram

 

A post shared by Les filles à Lloret 🎀 (@lesfillesalloret)

এত বড় সাফল্যের বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ওশেন ইনস্টাগ্রামে লেখেন, "একটি সাধারণ ভিডিও আমার জীবন পুরো বদলে দিল। আমার মনে হয় মানুষ এটি পছন্দ করেছে কারণ আমি একদম নিজেকে স্বাভাবিকভাবে তুলে ধরেছিলাম—কোনা কৃত্রিমতা ছিল না, কেবল মুহূর্তটি উপভোগ করছিলাম।" তিনি আরও স্পষ্ট করে জানান, হঠাৎ পাওয়া এই জনপ্রিয়তায় পা না ভাসিয়ে তিনি নিজের স্বাভাবিক ছন্দেই বাঁচবেন এবং কোনোপ্রকার ভণ্ডামির আশ্রয় নেবেন না।

কে এই ওশেন?

অনলাইনে এই তারকা খ্যাতি পাওয়ার আগেই ২০ বছর বয়সী এই ফরাসি যুবতী গান নিয়ে নিজের ক্যারিয়ার গড়ার কাজে ব্যস্ত ছিলেন। তিনি পেশায় একজন ডিজে (DJ) এবং সোশ্যাল মিডিয়ায় @aora.dj হ্যান্ডেল ব্যবহার করেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর রাতারাতি তাঁর ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা কয়েক লাখ স্পর্শ করতে চলেছে। অনলাইনে সাধারণত অনেকে হঠাৎ করে ভাইরাল হলেও তাঁদের স্থায়ী কোনো লক্ষ্য থাকে না। কিন্তু ওশেনের ক্ষেত্রে বিষয়টি আলাদা। তিনি পেশাদার ডিজে হওয়ায় এই হঠাৎ পাওয়া জনপ্রিয়তা তাঁর মিউজিক ক্যারিয়ারকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।

লাখ লাখ টাকা উপার্জনের হাতছানি

পাবলিক রিলেশনস (PR) বিশেষজ্ঞদের মতে, ওশেন যদি এই ট্রেন্ডকে সঠিক উপায়ে কাজে লাগাতে পারেন, তবে আগামী এক বছরের মধ্যে তিনি সহজেই দেড় লক্ষ থেকে আড়াই লক্ষ পাউন্ড (কোটি টাকার বেশি) আয় করতে পারেন।

কী বলছেন বিশেষজ্ঞরা

তারকা জনসংযোগ বিশেষজ্ঞ লরেন বিচিং জানান, স্পেন ও ইবিজার বড় বড় নাইটক্লাবগুলি এমন জনপ্রিয় মুখ খোঁজেন যারা গানও পরিবেশন করতে পারেন। ওশেন পেশাদার ডিজে হওয়ায় ক্লাবগুলি তাকে এক একটি শো-এর জন্য ১০,০০০ থেকে ২০,০০০ পাউন্ড পর্যন্ত দিতে রাজি হতে পারে।

তারকা হওয়ার গল্প

সাম্প্রতিক সময়ে টিকটক ও ইনস্টাগ্রামের বদৌলতে রাতারাতি তারকা বনে যাওয়ার ঘটনা প্রায়ই ঘটছে। তবে ওশেনের মূল লক্ষ্য এখন এই সাময়িক 'ইন্টারনেট সেনসেশন' ইমেজকে কাজে লাগিয়ে একজন সফল আন্তর্জাতিক ডিজে হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement