Viral video: মেক্সিকো বিমানবন্দরের কর্মীদের সঙ্গে হাতাহাতিতে এক মহিলা যাত্রী, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (দেখুন ভিডিও)

মেক্সিকোর একটি বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের চেক-ইন স্টাফদের ওপর এক মহিলা হঠাৎ হামলা করে, আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই তা মুহুর্তে ভাইরাল

মেক্সিকোর একটি বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের চেক-ইন স্টাফদের ওপর এক মহিলা হঠাৎ হামলা করে, আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই তা মুহুর্তে ভাইরাল ।জানা গেছে ১লা নভেম্বর মঙ্গলবার তার ফ্লাইট ধরতে দেরি করে বিমানবন্দরে পৌছান ওই মহিলা। তারপরেই তিনি বিমানবন্দরের চেক ইন ডেস্কের সামনে দাঁড়িয়ে চিৎকার করতে শুরু করেন আর চেক-ইন ডেস্ক ভাংচুর করতে থাকেন। কর্মীরা নিরাপত্তার জন্য অন্য সহযোগীদের ডাকার চেষ্টা করতেই সে সহযাত্রীদের দিকে তার নিজের স্যুটকেসটিকেও ছুড়ে দেন। ছোট ক্লিপটি টুইটারে ক্যাপশন সহ শেয়ার করেছেন হান্স সোলো (Hans Solo) নামের এক টুইটার ব্যাবহারকারী,তিনি লেখেন- এক মহিলা মেক্সিকো সিটি বিমানবন্দরে তার ফ্লাইট মিস করার পরে এমিরেটস এয়ারলাইন কর্মচারীর দিকে ঘুষি ছুঁড়ে মারেন  এবং দর্শকদের দিকে বস্তু নিক্ষেপ করেন। জানা গেছে শুধু দেরীতে প্রবেশ নয় তার পাসপোর্টেরও মেয়াদ  উত্তীর্ণ হয়ে গিয়েছিল।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement