Hand Of 'Dead' Man Hanging From Car Video: গাড়ির ডিকি থেকে ঝুলছে 'মৃতদেহের' হাত, ভয়াবহ ভিডিয়ো ভাইরাল
গাড়িটিকে আটক করার সঙ্গে সঙ্গে সেখানে থাকা ৩,৪ জন যুবকেও পুলিশ হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদের সময় জানা যায়, রিল ভিডিয়ো তৈরির জন্য ওই যুবকরা এমন কাজ করেন।
মুম্বই, ১৭ এপ্রিল: গাড়ি থেকে ঝুলছে একটা হাত। সাদা রঙের একটি ইনোভা যত এগোচ্ছে, তত বেশি করে দুলছে ডিকিতে থাকা মৃতদেহের (Dead Body) হাত। এমন ছবি চোখে পড়তেই তা নিয়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। কার হাত গাড়ি থেকে ঝুলছে, তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। গাড়িটি যখন মুম্বইয়ের (Mumbai) সানপাড়া থেকে ভাসির দিকে যাচ্ছিল, সেই সময় থানায় ফোন করেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। পুলিশ ঘটনাস্থলে হাজির হয়েউই সাদা রঙের ইনোভাটিকে আটক করে।
গাড়িটিকে আটক করার সঙ্গে সঙ্গে সেখানে থাকা ৩,৪ জন যুবকেও পুলিশ হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদের সময় জানা যায়, রিল ভিডিয়ো তৈরির জন্য ওই যুবকরা এমন কাজ করেন। শুধু তাই নয়, গাড়ির ডিকি থেকে যাঁর হাত ঝুলছিল, সেই ব্যক্তিও বেরিয়ে আসেন সেখান থেকে।
আরও পড়ুন: Karnataka Viral Video: রোগীকে হকি স্টিক বেধড়ক মারধর, প্রকাশ্যে নেশামুক্তি কেন্দ্রের 'পাশবিক' ছবি
দেখুন সেই ভিডিয়ো, যা দেখে আঁতকে ওঠে মানুষ...
পুলিশের তরফে কী জানানো হয় দেখুন...
পুলিশকে ওই যুবকরা জানান, তাঁরা আদতে মোবাইল, ল্যপটপ বিক্রেতা। একটি রিল ভিডিয়ো তৈরির জন্য তাঁরা ইচ্ছাকৃতভাবে ওই কাজ করেন। গাড়ির ডিকি থেকে জ্ব্যান্ত মানুষ বেরিয়ে আসতে দেখে হতবাক হয়ে যায় পুলিশ। সেই সঙ্গে ওই যুবকদের মোবাইল, ল্যপটপ সবকিছু ভাল করে খতিয়ে দেখা যায়। কোথাও কিছু পাওয়া যায়নি বলে জানানো হয় পুলিশের তরফে।