Viral Video: রিল বানানোর জন্য সিলিন্ডারের উপরে উঠে নাচ, ভারসাম্য হারিয়ে উল্টে গেল মেয়েটি, ভাইরাল ভিডিও

Credit: Twitter or X

বর্তমানে অনেক ধরনের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। অনেক সময় হাস্যকর ভিডিও বানাতে গিয়ে বেড়ে যায় জীবনের ঝুঁকি। এই হাস্যকর ভিডিও রূপ নেয় বিপজ্জনক। সম্প্রতি এমনই এক হাস্যকর ও বিপজ্জনক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে রান্নার গ্যাস সিলিন্ডারের উপর দাঁড়িয়ে কোমর দুলিয়ে নাচছে একটি মেয়ে। পরের মুহুর্তে আচমকা ভারসাম্য হারিয়ে সিলিন্ডার সমেত উল্টে যায় মেয়েটি। মজার ভিডিও হয়ে ওঠে বিপজ্জনক।

বর্তমানে অনেক ধরনের নাচের ভিডিও দেখতে পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়ার জন্য নাচের ভিডিওতে নাচ কম এবং মজার বিষয় বেশি দেখতে পাওয়া যায়। সোশ্যাল মিডিয়ায় মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য তৈরি করা হয় এই ভিডিওগুলো। এমনই একটি মজার ভিডিও হল সম্প্রতি ভাইরাল হওয়া সিলিন্ডারের উপর নাচের রিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য রান্নার গ্যাস সিলিন্ডারের উপর দাঁড়িয়ে কোমর দুলিয়ে নাচ করছে একটি মেয়ে। রিল তৈরি করতে গিয়ে সিলিন্ডার সমেত উল্টে পড়ে গিয়ে গুরুতর আহত হয় ওই মেয়েটি।

এই ভিডিওটি শেয়ার করার কিছুক্ষণের মধ্যেই হয়ে যায় ভাইরাল। হাজার হাজার মানুষ ভিডিওটি দেখেছেন এবং কমেন্ট বক্সে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। মেয়েটি যেভাবে সিলিন্ডারের উপর থেকে পড়ে যায় তা দেখেই অনুমান করা যায় কতটা আঘাত পেয়েছে মেয়েটি। তবে মেয়েটির পড়া দেখে অনেকেই কমেন্ট বক্সে বলেন পড়ার জন্যই অপেক্ষা করছিলেন তারা।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement