Viral Video: অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাইক আরোহী, বৃষ্টির রাস্তায় ঘটে যাওয়া ঘটনার ভিডিও ভাইরাল
কথায় আছে, রাখে হরি মারে কে! যত বড় বিপদই আসুক না কেন, মৃত্যু যদি লেখা না থাকে তাহলে কোনও কিছুই ঘটবে না। এমনটাই আরেকবার প্রমাণ করে দিল সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটি।সজোরে বৃষ্টি পড়ছে তারই মধ্যে বাইকে চড়ে যাচ্ছিলেন এক যুবক, হঠাৎ ভেজা রাস্তায় টাল সামলাতে না পেরে পড়ে যান তিনি। বাইকটির ডানদিকে একটি চারচাকা বেড়িয়ে গেলেও বাইকের ঠিক পিছনেই ছিল একটি ১০ চাকার লরি।সেটিকে দেখে যুবকটি মুহুর্তের মধ্যে পাশ কাটিয়ে সরে যান। লরিটি কোনরকমে ব্রেক মারে কিন্তু তারইমধ্যে লরির চাকার তলায় চলে যায় বাইক আরোহীর হেলমেটটি। হেলমেট ভেঙ্গে গেলেও যুবকটি নিরাপদেই আছেন বলে দেখা গেছে ভিডিওতে। গাড়ির মধ্যে বসে বৃষ্টির ভিডিও করছিলেন এক ব্যক্তি সেখান থেকেই ভাইরাল হয় এই ভিডিওটি।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Kedarnath Helicopter Crash: চারধাম যাত্রায় আর্য এভিয়েশনের পরিষেবার উপর নিষেধাজ্ঞা, ওই সংস্থার হেলিকপ্টারই ভেঙে পড়ে কেদারনাথে ৭ জনের মৃত্যু
Air India Plane Crash: আমেদাবাদ বিমান বিপর্যয়ের নেপথ্যে কী কারণ? উত্তর খুঁজতে দুর্ঘটনাস্থলে এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো
Advertisement
Advertisement
Advertisement