Madhya Pradesh Viral Video: তৃষ্ণার্ত চিতাদের তেষ্টা মিটিয়ে বিপাকে গাড়ি চালক, খোয়ালেন বন দফতরের চাকরি

এই কর্মের জন্য চাকরি খোয়ালেন তিনি। বন দফতর থেকে বরখাস্ত করা হল তাঁকে।

ভাইরাল ভিডিয়োর ঝলক (ছবিঃX)

নয়াদিল্লিঃ কাঠফাটা রোদে(Sun) রাস্তায় ধুকছিল চিতা(Cheetah) ও তার শাবকেরা। তাদের দেখে তৃষ্ণার্ত মনে হয়েছিল গাড়ি চালকের(Driver)। সোজা গাড়ি থেকে নেমে তাদের জল পান করান চালক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই মুহূর্তের ভিডিয়ো। গাড়ি চালকের মানবিকতার প্রশংসা করেন নেটিজেনদের একাংশ। কিন্তু এরপরই বিপদে পড়তে হল সেই গাড়ি চালককে। এই কর্মের জন্য চাকরি খোয়ালেন তিনি। বন দফতর থেকে বরখাস্ত করা হল তাঁকে।

 চিতা ও শাবকদের জল খাওয়ানোয় চাকরি গেল গাড়ি চালকের

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে। সেখানেই পর্যটকদের নিয়ে জঙ্গলে যাওয়ার সময় চিতাদের জল পান করান সত্যনারায়ণ গুর্জর নামে এক গাড়ি চালক। সেই মুহূর্তের ভিডিয়ো রেকর্ড করেন একজন ফরেস্ট রেঞ্জ গার্ড। এরপরই গোটা বিষয়টি খতিয়ে দেখে কর্তৃপক্ষ। এই কাজ আইন বিরুদ্ধ বলে উল্লেখ করা হয় বন দফতরের তরফে। ফলে চাকরি থেকে বরখাস্ত করা হয় তাঁকে। প্রয়োজনে আরও কড়া পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে। চাকিরি খুইয়ে বিপাকে চালক। বন দফতরের এই আচরণের নিন্দা করছে নেটিজেনদের একাংশ।

 তৃষ্ণার্ত চিতাদের তেষ্টা মিটিয়ে বিপাকে গাড়ি চালক, খোয়ালেন বন দফতরের চাকরি

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement