ডাকাতি করতে এসে প্রবীণাকে চুমু খেল ডাকাত: ভিডিও

বাড়ির কাছেই ওষুধের দোকানে (pharmacy) গেছিলেন এক প্রবীণা ( old woman)। আর সেখানে গিয়ে তাঁকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে তা কল্পনাও করতে পারেননি তিনি। ওষুধের দোকানে তিনি যখন প্রয়োজনীয় জিনিস কিনছেন হঠাৎই সেখানে হানা দেয় দুই ডাকাত। এরপরের ঘটনা খুবই আশ্চর্যজনক। এক ডাকাত যখন দোকানের কাউন্টারে এক কর্মীকে ভয় দেখিয়ে টাকা নিতে ব্যস্ত। সেই সময় ওই প্রবীণা আরেকজন ডাকাতকে টাকা দেওয়ার প্রস্তাব দেন। যদিও সেই ডাকাত প্রবীণার কাছ থেকে টাকা নিতে অস্বীকার করে। পরিবর্তে, প্রবীণার কপালে চুম্বন (kiss) করে। ঘটনাটি উত্তর-পূর্ব ব্রাজিলের আমারান্তে (Amarante) শহরের।

প্রবীণাকে চুমু খাচ্ছে ডাকাত (Photo: Screenshot from video posted on YouTube )

নতুন দিল্লি, ১৯ অক্টোবর: বাড়ির কাছেই ওষুধের দোকানে (pharmacy) গেছিলেন এক প্রবীণা ( old woman)। আর সেখানে গিয়ে তাঁকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে তা কল্পনাও করতে পারেননি তিনি। ওষুধের দোকানে তিনি যখন প্রয়োজনীয় জিনিস কিনছেন হঠাৎই সেখানে হানা দেয় দুই ডাকাত। এরপরের ঘটনা খুবই আশ্চর্যজনক। এক ডাকাত যখন দোকানের কাউন্টারে এক কর্মীকে ভয় দেখিয়ে টাকা নিতে ব্যস্ত। সেই সময় ওই প্রবীণা আরেকজন ডাকাতকে টাকা দেওয়ার প্রস্তাব দেন। যদিও সেই ডাকাত প্রবীণার কাছ থেকে টাকা নিতে অস্বীকার করে। পরিবর্তে, প্রবীণার কপালে চুম্বন (kiss) করে। ঘটনাটি উত্তর-পূর্ব ব্রাজিলের আমারান্তে (Amarante) শহরের।

মঙ্গলবার বিকেলে এ ঘটনাটি ঘটে। ওষুধের দোকানের সিসিটিভি (CCTV)-তে ধরা পড়েছে গোটা ডাতাকির ঘটনা। এরপরই সোশাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দোকানে বন্দুক হাতে দুই দুষ্কৃতী ঢুকে পড়েছে। ভয়ে মাথার উপর হাত তুলে দাঁড়িয়ে দোকানদার। দুষ্কৃতীরা দোকানে ঢোকার আগে এক বৃদ্ধা এসেছিলেন সেখানে। সেই মুহূর্তে তিনিও সেখানেই ছিলেন, বেরোতে পারছিলেন না। ওই ডাকাতকে প্রবীণ মহিলার কাঁধে থাপ্পড় মারতেও দেখা যায়। এবং কপালে চুমু দেওয়ার পরে তাঁর সঙ্গে কথাও বলেছিল। আরও পড়ুন: উত্তরাখণ্ডে এক বছরের জন্য গুটখা, পান মশলা বিক্রিতে নিষেধাজ্ঞা

জানা যাচ্ছে, ভয় পেয়েই ওই প্রবীণা ডাকাতদের টাকা দিতে চান। যদিও পরিবর্তে জোটে চুমু। ওষুধের দোকান সংলগ্ন বাড়িতেই থাকেন ওই প্রবীণা। এই বিষয়ে দোকানের মালিক জানান, হঠাৎ দু'জন ডাকাত ঢুকে পড়ে দোকানে। আগ্নেয়াস্ত্র ধরে বলছিল সব টাকা দিতে। তিনি বুঝতে পারছিলেন বিপদ আসছে। কারণ যখন তখন গুলি চালিয়ে দিতে পারত ওই ডাকাতরা।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement