Thane Leopard Attack Video: থানেতে চিতা বাঘের সঙ্গে লড়াই করে প্রাণ বাঁচাল সাহসী কুকুর, মালিকের প্রতি বিশ্বস্ততার নজির

মহারাষ্ট্রের থানে জেলায় ঘটে গেল এক রোমহর্ষক ঘটনা। ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় এক ভয়াল চিতা বাঘের সামনাসামনি আক্রমণ প্রতিহত করে নিজের প্রাণ বাঁচাল ‘রকি’ নামের একটি সাহসী পোষা কুকুর।

Thane Leopard Attack Video.

Thane Leopard Attack Video: মহারাষ্ট্রের থানে জেলায় ঘটে গেল এক রোমহর্ষক ঘটনা। ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় এক ভয়াল চিতা বাঘের সামনাসামনি আক্রমণ প্রতিহত করে নিজের প্রাণ বাঁচাল ‘রকি’ নামের একটি সাহসী পোষা কুকুর। থানে জেলার মুরবাদ তালুকের সাখারে গ্রামে প্রাক্তন বিধায়কের এক ফার্মহাউসে ঘটে এই ঘটনা। চিতাবাঘ ও কুকুরের এই দীর্ঘ লড়াইয়ের রোমাঞ্চকর দৃশ্য ধরা পড়েছে ফার্মহাউসের সিসিটিভি ক্যামেরায়।

প্রাক্তন বিধায়কের ফার্ম হাউসে চিতাবাঘের হানা

মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (MNS) প্রাক্তন বিধায়ক প্রমোদ (রাজু) পাটিলের ভাই বিজয় পাটিলের ফার্মহাউসে সন্ধ্যা ৭টা ২২ মিনিট নাগাদ পাশে থাকা ঘন জঙ্গল থেকে একটি চিতাবাঘ ঢুকে পড়ে। ফার্মহাউসের বারান্দায় শান্তভাবে বসে থাকা রকিকে পেছন থেকে হঠাৎ আক্রমণ করে বাঘটি। প্রাথমিক ধাক্কা সামলে উঠে রকি পিছু না হেঁটে সরাসরি বাঘের মুখোমুখি দাঁড়ায় এবং তাকে প্রতিরোধ করা শুরু করে।

দেখুন ভিডিও

সিসিটিভি ফুটেজে ধরা পড়া লড়াইয়ের দৃশ্য

সিসিটিভি ফুটেজে দেখা যায়, চিতাবাঘটির আক্রমণের পর প্রায় ৫ থেকে ৭ মিনিট ধরে দুই প্রাণীর মধ্যে প্রাণপণ লড়াই চলে। চিতাবাঘটি বারবার রকিকে কাবু করার চেষ্টা করলেও, রকি প্রতিরোধ গড়ে তোলে। লড়াইয়ের এক পর্যায়ে রকি চিতাবাঘটির চোয়াল চেপে ধরে বলেও জানা গেছে। বাঘের ধারালো থাবার আঘাতে রকি সামান্য আহত হলেও শেষ পর্যন্ত হার মানেনি। দীর্ঘ সময় লড়াইয়ের পর পরিশ্রান্ত চিতাবাঘটি শেষ পর্যন্ত রকির সাহসিকতার সামনে পরাজয় মেনে নেয় এবং রাতের অন্ধকারে আবার জঙ্গলের দিকে পালিয়ে যায়।

গ্রামবাসীদের আতঙ্ক ও বনদপ্তরের কাছে দাবি

ঘটনার পরপরই আহত রকিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে সম্পূর্ণ বিপদমুক্ত বলে জানানো হয়েছে। সিসিটিভি ফুটেজটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রকির সাহসিকতার প্রশংসা করছেন নেটিজেনরা। তবে এই ঘটনায় সাখারে ও আশেপাশের গ্রামগুলিতে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন:

* ঘন জঙ্গলে ঘেরা মুরবাদ অঞ্চলে লোকালয়ের কাছাকাছি মাঝমধ্যেই চিতাবাঘের উপদ্রব দেখা যায়।

* মানুষ ও পোষা প্রাণীদের সুরক্ষার স্বার্থে বনদপ্তরের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।

* চিতা বাঘটিকে ফাঁদ পেতে দ্রুত ধরে নিয়ে যাওয়ার জন্য আবেদন জানিয়েছেন স্থানীরা।

লোকালয় ও জঙ্গলের সীমানায় থাকা বাড়িগুলিতে বাসিন্দাদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন স্থানীয় প্রশাসন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement