Snake Funny Video: জুতো চুরি করে পালাচ্ছে সাপ! কাণ্ড দেখে হাসির রব নেটপাড়ায়, দেখুন ভিডিয়ো
এতো দিন জানতাম মন্দির থেকে জুতো চুরি হয়। আর সেই চুরি করেন মানুষই। কিন্তু এখন তো দেখা যাচ্ছে সাপেও জুতো চুরি করছে। পা-হীন এক সরীসৃপের জুতো নিয়ে কী কাজ! শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটতে দেখা গেল একটি ভিডিয়োয়। পারভিন কাসওয়ান নামে এক ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার (Indian Forest Service Officer) সম্প্রতি একটি ভিডিয়ো শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। আর সেখানেই দেখা গিয়েছে জুতো চুরি করে পালাচ্ছে সাপ। এক সাপের (Snake Funny Video) এমন আজব কাণ্ডে হাসির রব ওঠে নেটপাড়ায়।
নেটপাড়ায় ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে শুরুতে দেখা যাচ্ছে, একটি সাপ ক্রমশ এগিয়ে আসছে সামনের দিকে। আশেপাশের মানুষরা ভয় তারস্বরে চিৎকার করছে। কিন্তু না কাউক কিছু না করে সাপটি একটি জুতো মুখে করে নিয়ে চম্পট দেয়। ভিডিয়োটি শেয়ার করে ওই অফিসার লেখেন, “আমি জানি না সাপটি ওই জুতো নিয়ে কী করবে। তার তো পা নেই”। এই ভিডিয়োটি শেয়ার কড়া মাত্রই নিমেষে ভাইরাল হয় নেটপাড়ায়।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)