Rajasthan: ঝগড়া করতে করতে নর্দমায় নেমে পড়লেন দুই জা, ভিডিয়ো দেখে অবাক নেটিজেনরা

নর্দমায় পড়েও তাঁরা একে অপরের প্রতি আক্রমণাত্মক হয়ে পড়েন। এমনকী, দুই জায়ের বাড়ির লোকরাও এরপর কেউ নর্দমায় নেমে ঝগড়া শুরু করেন, কেউ আবার রাস্তার উপরে বসেই পা চালাতে শুরু করেন।

Rajasthan (Photo Credit: Twitter)

জয়পুর, ১৭ জুন:  এক বাড়িতে থাকতে গেলে দুই জায়ের (Sisters-In-Law) ঝগড়া, অভিমানের ঘটনা প্রায়শই চোখে পড়ে। কিন্তু সম্পত্তি নিয়ে বিবাদের জেরে দুই জা যে ঝগড়া করতে করতে একেবারে নর্দমায় নেমে পড়বেন, এমন ছবি দেখে হাঁ হয়ে গেল নেটিজেনরা (Netizen)। রাজস্থানে (Rajasthan) এবার এমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে, যেখানে সম্পত্তি নিয়ে বিবাদের জেরে দুই জা ঝগড়া করতে করতে নর্দমায় নেমে পড়েন।

শুধু তাই নয়, নর্দমায় পড়েও তাঁরা একে অপরের প্রতি আক্রমণাত্মক হয়ে পড়েন। এমনকী, দুই জায়ের বাড়ির লোকরাও এরপর কেউ নর্দমায় নেমে ঝগড়া শুরু করেন, কেউ আবার রাস্তার উপরে বসেই পা চালাতে শুরু করেন।

আরও পড়ুন: Viral Video: মানুষের সুবিধায় রাস্তা পরিষ্কার করলেন ট্রাফিক পুলিশ, কুর্ণিশ নেট জনতার

সবকিছু মিলিয়ে রাজস্থানে দুই জায়ের ঝগড়ার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। এমন করে কেউ ঝগড়া করতে করতে নর্দমায় নেমে পড়তে পারেন, তা অকল্পনীয় বলেও মন্তব্য করেন অনেকে। দেখুন সেই ভিডিয়ো...

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement