ঘোড়ার মতো দৌড়ে পেরোলেন মাঠ বেঞ্চ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই মহিলা

সম্প্রতি ক্রিস্টিনের এই চারপায়ের ছোটাছুটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল হয়েছে। নেটিজেনরা তাঁকে ঘোড়া মহিলা নামেই ডাকতে শুরু করেছে।

আয়লা ক্রিস্টিন(Photo Credit: Twitter)

আয়লা ঝড় একসময় পশ্চিমবঙ্গকে উল্টেপাল্টে দিয়েছিল। এবার গোটা বিশ্বকেই বিস্মিত করল আয়লা। তবে কোনও ঝড় নন, ইনি হলেন আয়লা ক্রিস্টিন(Ayla Kirstine)। নরওয়ের এই মহিলা (Norway Woman )চারপায়ে হাঁটছেন, ছুটছেন, লাফাচ্ছেনও। তাঁকে দেখলে মনে হতেই পারে ফের মনুষ্য প্রজাতির অভিযোজন ঘটেছে, অনেকটা পুনঃ মুষিক ভব গোছের। তাইতো আয়লা ক্রিস্টিন চারপায়ে হেঁটে, দৌড়ে লাফিয়ে, বেড়াচ্ছেন। সম্প্রতি ক্রিস্টিনের এই চারপায়ের ছোটাছুটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল হয়েছে। নেটিজেনরা তাঁকে ঘোড়া মহিলা নামেই ডাকতে শুরু করেছে।

৪৫ সেকেন্ডের এই ভিডিওটিতে দেখা যাচ্ছে কখনও চারপায়ে দৌড়তে দৌড়তে মাঠের আলপথে নেমে গিয়েছেন ক্রিস্টিন, কখনও বা সবজি খেতের মধ্যে দিয়ে ছুটছেন। তাঁরই সঙ্গে পাল্লা দিচ্ছে প্রিয় পোষ্য। একটা সময় তো হাইবেঞ্চ ও লো-বেঞ্চকে একেবারে ঘোড়ার কায়দাতেই পেরিয়ে গেলেন। দু-পেয়ে মানুষ কীভাবে চারপেয়ে ঘোড়াকে হুবহু অনুকরণ করল তানিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়। ইতিমধ্যেই তিন কোটির কাছাকাছি ইউটিউবার ভিডিওটি দেখে ফেলেছেন। সবাই লায়লা ক্রিস্টিনের এহেন ঘোড় দৌড়ের রহস্য জানতে আগ্রহী। যদিও তাঁকে বিষয়টি নিয়ে মুখ খুলতে দেখা যায়নি। তবে ক্রিস্টিন মুখে কিছু নাই বা বললেন তাতে কি আর আলোচনা থামতে পারে। মোটেই না, সুযোগ পেলেই নেটিজেনরা ঘোড়া মহিলার হালহকিকত নিয়ে জোর আলোচনায় মেতেছেন। তাঁর কার্যকলাপের সমালোচনাও চলছে জোর কদমে।

চার পায়ে দুলকি চালে চলে তাক লাগিয়ে দিয়েছেন আয়লা ক্রিস্টিন। তাইতো তিনি নেটিজেনদের মনের খোরাক এখন, সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু তো বটেই। প্রকাশ্যে এসে তিনি কিছু বলুন, তাঁর এই ঘোড় দৌড়ের রহস্য উদ্ঘাটন করুন এটাই এখন নেটিজেনদের কাছে সব থেকে গুরুত্বের বিষয়। তবে জানা গিয়েছে, অন্যের ইচ্ছেয় বা খেতাব গড়ার লক্ষ্যে নয়, মন চায় তাই এমন দৌড় দেন ক্রিস্টিন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement