Tamil Nadu: রাখে হরি মারে কে! চলন্ত ট্রাকের তলায় পড়ে গিয়েও প্রাণে বাঁচলেন মহিলা; দেখুন ভিডিয়ো

একেই বলে রাখে হরি মারে কে! চলন্ত ট্রাকের (Truck) তলায় পড়ে গিয়ে প্রাণে বেঁচে গেলেন এক মহিলা। তামিলনাড়ুর (Tamil Nadu) তিরুচেঙ্গোদের ঘটনা। পুরো ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে এবং সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেটি ভাইরাল হয়ে গেছে। সিজিটিএন ওই ঘটনার ভিডিয়ো টুইটারে শেয়ার করেছে। ৫৪ সেকেন্ডের এই ক্লিপটিতে দেখা যাচ্ছে যে এক বয়স্ক মহিলা প্লাস্টিকের প্যাকেট হাতে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন। কয়েক মুহুর্ত পরে, একটি হলুদ পিক-আপ ট্রাক বাম দিক থেকে এসে তাঁকে ধাক্কা মেরে ডান দিকের রাস্তা ধরে চলে যাচ্ছে।

Road accident in Tamil Nadu | (Photo Credits: Twitter/@CGTN/Screengrab)

একেই বলে রাখে হরি মারে কে! চলন্ত ট্রাকের (Truck) তলায় পড়ে গিয়ে প্রাণে বেঁচে গেলেন এক মহিলা। তামিলনাড়ুর (Tamil Nadu) তিরুচেঙ্গোদের ঘটনা। পুরো ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে এবং সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেটি ভাইরাল হয়ে গেছে। সিজিটিএন ওই ঘটনার ভিডিয়ো টুইটারে শেয়ার করেছে। ৫৪ সেকেন্ডের এই ক্লিপটিতে দেখা যাচ্ছে যে এক বয়স্ক মহিলা প্লাস্টিকের প্যাকেট হাতে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন। কয়েক মুহুর্ত পরে, একটি হলুদ পিক-আপ ট্রাক বাম দিক থেকে এসে তাঁকে ধাক্কা মেরে ডান দিকের রাস্তা ধরে চলে যাচ্ছে।

অলৌকিকভাবে, মহিলা ট্রাকের ৪ চাকার মাঝখানে পড়ে গিয়ে প্রাণে বেঁচে যান। তবে মহিলাকে রাস্তায় থাকা অন্য পথচারীদের দিকে সাহায্য করার ইশারা করতে দেখা গেছে। আরও পড়ুন: Viral Funny Meme: ড্রামের ছন্দে বিড়ালের যুগলবন্দীর ভাইরাল মিম ভিডিওর রহস্যটা জানেন কী?

সিজিটিএন জানিয়েছে যে ট্রাকচালক বাঁক নেওয়ার সময় মহিলাকে দেখতে পায়নি। ৫৪ সেকেন্ডের ওই ভিডিয়োটি ৭ হাজারেরও বেশিবার দেখা হয়েছে।

Share Now
Advertisement

Advertisement
Share Now
Advertisement