Maharashtra: নগ্ন হয়ে হাসপাতালের মধ্যে পায়চারি, মদ্যপ চিকিৎসকের কাণ্ডে হুলস্থুল

জানা যাচ্ছে, কর্তব্যরত অবস্থায় তিনি নেশা করেছিলেন। আর নেশার ঘোরেই চিকিৎসক পোশাক খুলে ফেলে তা হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে হাসপাতাল চত্বরে পায়চারি করেন।

Maharashtra Hospital Doctor Caught Naked (Photo Credits: X)

মুম্বই, ১০ মার্চঃ হাসপাতালের মধ্যে নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছেন এক চিকিৎসক। রবিবার সকাল থেকেই সেই দৃশ্যের সিসিটিভি ফুটেজ ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে। জানা গিয়েছে, ঘটনাটি মহারাষ্ট্রের (Maharashtra) এক সরকারি হাসপাতালের। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল জুড়ে হুলস্থুল কাণ্ড।

মহারাষ্ট্রের ছত্রপতি শম্ভজিনগর জেলার এক গ্রামীণ হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে নগ্ন অবস্থায় হাসপাতাল চত্বরে ঘোরাঘুরি করার অভিযোগ উঠেছে। জানা যাচ্ছে, কর্তব্যরত অবস্থায় তিনি নেশা করেছিলেন। আর নেশার ঘোরেই চিকিৎসক পোশাক খুলে ফেলে তা হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে হাসপাতাল চত্বরে পায়চারি করেন। নিজে কী করছেন সেই হুশ টুকুও নাকি ছিল না অভিযুক্ত চিকিৎসকের। তবে নগ্ন অবস্থায় চিকিৎসককে দেখতে পান হাসপাতালের এক কর্মী। তাঁকে সামাল দেওয়ার চেষ্টাও করেন তিনি। কিন্তু ততক্ষণে সারা হাসপাতালে মদ্যপ চিকিৎসকের কাণ্ড ছড়িয়ে পড়েছে। চিকিৎসকের কাণ্ড অস্বস্তি বাড়িয়েছে রোগীর পরিবারের। অভিযুক্তের শাস্তির দাবি তুলেছেন তাঁরা।

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। শম্ভজিনগর জেলার স্বাস্থ্য পরিষেবার প্রধান ডঃ দয়ানন্দ মতিপাভলে জানিয়েছেন, বিষয়টি মেডিকেল সুপারকে জানানো হয়েছে। অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement