Turkey: ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে উদ্ধার কাজ শেষ করে ফেরত আসা ভারতের NDRF কর্মীদের উষ্ণ অভ্যর্থনা, দেখুন আদানা বিমানবন্দরের ভিডিয়ো
৫৫ সেকেন্ডের ভিডিয়োতে দেখা যাচ্ছে, ভারতীয় এনডিআরএফ দলের সদস্যরা বিমানবন্দরের গেট দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সেখান থাকা মানুষরা হাততালি তাঁদের অভ্যর্থনা জানাচ্ছেন। আর উষ্ণ অভ্যর্থনা পেয়ে হাসিমুখে এগিয়ে যাচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা।
আদানা: তুরস্ক (Turkey) ও সিরিয়ায় (Syira) ভূ্মিকম্পের আসার পরেই সবার প্রথমে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভারত (India)। এনডিআরএফ (NDRF) থেকে ভারতীয় সেনা (Indian Army), সবাই দল পাঠিয়ে ছিল ভূমিকম্প বিধ্বস্ত দুটি দেশকে সাহায্য করতে।
সেখানে যাওয়ার পর ভারতীয়রা কী করেছেন তা দেখেছে গোটা বিশ্ব। যার ফল স্বরূপ সম্মান পাচ্ছেন পৃথিবীর সর্বপ্রান্তে। তুরস্কের বাসিন্দারাও আল্লার সঙ্গে তুলনা করছেন তাঁদের সাহায্যকারীদের। শুক্রবার তুরস্কের ভূমিকম্প বিপর্যস্ত এলাকাগুলি থেকে উদ্ধার (rescue) ও তল্লাশি অভিযান (search operations) চালিয়ে ফেরার পথে আদানা বিমানবন্দরে (Adana Airport) তার জ্বলন্ত উদাহরণ দেখতে পেলেন ভারতীয় এনডিআরএফ দলের সদস্যরা (India's NDRF personnel)। তাঁরা যখন বিমানবন্দরে প্রবেশ করেন তখন সেখানে থাকা সবাই তাঁদের হাততালি দিয়ে অভিনন্দন জানাতে থাকেন।
সংবাদ সংস্থা এএনআইয়ের টুইটার পেজে পোস্ট করা ৫৫ সেকেন্ডের ভিডিয়োতে দেখা যাচ্ছে, ভারতীয় এনডিআরএফ দলের সদস্যরা বিমানবন্দরের গেট দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সেখান থাকা মানুষরা হাততালি তাঁদের অভ্যর্থনা জানাচ্ছেন। আর উষ্ণ অভ্যর্থনা (warmly welcomed) পেয়ে হাসিমুখে এগিয়ে যাচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা। ভিডিয়োটি দেখে তাঁদের অভিনন্দন জানিয়েছেন নেটিজেনরাও।
দেখুন ভিডিয়ো:
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)