Viral Video: মাটি ছুঁতেই দাউ দাউ করে জ্বলে উঠল যুদ্ধ বিমান, ভয়ঙ্কর ভিডিয়ো দেখে আঁতকে উঠল গোটা বিশ্ব
২০০৯ সালে আফগানিস্তানের কান্দাহার বিমানবন্দরে এমনই একটি ভিডিয়ো দেখে আঁতকে উঠেছিল গোটা বিশ্ব। ওই সময় বিবিসির খবর অনুযায়ী জানা যায়, যুদ্ধ বিমানটি দাউ দাউ করে জ্বলে উঠে ধ্বংস হয়ে যায় ঠিকই কিন্তু চালকের সামান্য আঘাত লাগে। ফলে প্রাণে রক্ষা পান তিনি।
কান্দাহারে (Kandahar) বিমানবন্দরে নামতে গিয়ে দাউ দাউ করে জ্বলে ওঠে যুদ্ধ বিমান। কান্দাহারে নামার আগে যুদ্ধ বিমানটি যখন দাউ দাউ করে জ্বলতে শুরু করে, সেই ছবি দেখে আঁতকে উঠতে শুরু করেন বহু মানুষ। জ্বলন্ত যুদ্ধ বিমান (Fighter Jet) থেকে এরপর প্যারাসুট নিয়ে তড়িঘড়ি নীচে নামেন চালক। প্যারাসুট নিয়ে চালক যখন নীচে নামেন, সেখানেও আগুন ধরে যায়। তবে প্রাণে বেঁচে যান ব্রিটিশ যুদ্ধ বিমানের চালক। তিনি জ্বলন্ত প্যারাসুট নিয়ে নীচে নামতে না নামতেই বিমানে বিস্ফোরণ হয় এবং সেটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
২০০৯ সালে আফগানিস্তানের (Afghanistan) কান্দাহার বিমানবন্দরে এমনই একটি ভিডিয়ো দেখে আঁতকে উঠেছিল গোটা বিশ্ব। ওই সময় বিবিসির খবর অনুযায়ী জানা যায়, যুদ্ধ বিমানটি দাউ দাউ করে জ্বলে উঠে ধ্বংস হয়ে যায় ঠিকই কিন্তু চালকের সামান্য আঘাত লাগে। ফলে প্রাণে রক্ষা পান তিনি।
২০০৯ সালের সেই পুরনো ভিডিয়ো এবার ফের সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হতে শুরু করে।