Viral Video: দোকান থেকে ১০ লাখ টাকার গয়না গায়েব! CCTV দেখতেই সামনে এল চোরের নাম, তাজ্জব দোকান মালিক

গয়নার দোকান থেকে গায়েব হয়ে গিয়েছিল হীরে বসানো একাধিক সোনার গয়না, যার মোট মূল্য প্রায় ১০ লাখ টাকা! শাটার ভাঙা হয়নি, নেই কোনো ভাঙচুরের চিহ্ন, তা সত্ত্বেও কীভাবে এত টাকার গয়না নিখোঁজ হলো, তা নিয়ে মাথায় হাত পড়েছিল দোকান কর্মীদের।

rat steals jewellery

Viral Video: গয়নার দোকান থেকে গায়েব হয়ে গিয়েছিল হীরে বসানো একাধিক সোনার গয়না, যার মোট মূল্য প্রায় ১০ লাখ টাকা! শাটার ভাঙা হয়নি, নেই কোনো ভাঙচুরের চিহ্ন, তা সত্ত্বেও কীভাবে এত টাকার গয়না নিখোঁজ হলো, তা নিয়ে মাথায় হাত পড়েছিল দোকান কর্মীদের। বাধ্য হয়ে সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখতেই চক্ষু চড়কগাছ সবার। দেখা গেল, কোনো মানুষ নয়, বরং এই অভিনব 'চুরি'-র পেছনে রয়েছে এক পিচ্চি কান্ডারী—একটা ইঁদুর!

অভিনব চুরি

ঘটনাটি ঘটেছে কর্ণাটকের তুমাকুরু জেলার একটি অভিজাত গয়নার দোকানে। সূত্রে খবর, প্রতিদিনের মতো স্টক মেলাতে গিয়ে কর্মীরা দেখতে পান হীরে বসানো বেশ কিছু দামি অলঙ্কার মিলছে না। পুলিশে খবর দেওয়ার আগে দোকান কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার সিদ্ধান্ত নেন।

দেখুন ভিডিও

রহস্যের উন্মোচন

আর তাতেই ঘটে রহস্যের উন্মোচন! ফুটেজে দেখা যায়, অত্যন্ত সতর্কতার সাথে একটা ইঁদুর হীরে খচিত সোনার গয়নাগুলো মুখে করে টেনে নিয়ে যাচ্ছে। একে একে গয়নাগুলো নিয়ে সে সোজা ঢুকে পড়ছে দোকানের দেওয়ালের এক কোণে থাকা নিজের গর্তে। ইঁদুরের এমন 'বিলাসিতা' দেখে হতবাক হয়ে যান দোকানের কর্মচারীরা।

এরপর কী হল

ভিডিওর সূত্র ধরে ইঁদুরের সেই গর্তের আশপাশে খোঁড়াখুঁড়ি শুরু করেন কর্মীরা। শেষমেশ অক্ষত অবস্থাতেই উদ্ধার করা সম্ভব হয় চুরি যাওয়া ১০টি হীরে বসানো সোনার আংটি এবং ৩টি নেকলেস। সবকটি অলঙ্কার মিলিয়ে যার বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। সিসিটিভি ফুটেজের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা মজার মজার কমেন্টে ভরিয়ে দিয়েছেন পোস্টটি। কেউ ইঁদুরটিকে ‘মাস্টারমাইন্ড চোর’ বলে আখ্যা দিয়েছেন, তো কেউ আবার রসিকতা করে লিখেছেন,"ইঁদুরের পছন্দটাও বেশ চড়া!" রহস্যময় ডাকাতির ভয় দিয়ে গল্পটা শুরু হলেও, শেষমেশ এক খুদে চোরের কাণ্ডকারখানায় হেসে খুন নেটপাড়া।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement