Mathura Shocker: বাংলার কিশোরীকে মথুরার রাস্তায় জোর করে চুম্বন যুবকের, দেখুন ভাইরাল ভিডিয়ো

উত্তর প্রদেশের মথুরায় চাঞ্চল্যকর ঘটনা। যোগী আদিত্যনাথের রকাজ্যে নারী সুরক্ষা প্রশ্নের মুখে। পশ্চিম বাঙলা থেকে ১৫ বছরের এক কিশোরী তার পরিবারের সঙ্গে মথুরা ঘুরতে যায়।

CCTV. (Photo Credits: Twitter)

উত্তর প্রদেশের মথুরায় চাঞ্চল্যকর ঘটনা। যোগী আদিত্যনাথের রকাজ্যে নারী সুরক্ষা প্রশ্নের মুখে। পশ্চিম বাঙলা থেকে ১৫ বছরের এক কিশোরী তার পরিবারের সঙ্গে মথুরা ঘুরতে যায়। কিন্তু সেখানে তার ভয়ঙ্কর অভিজ্ঞতা হল। স্থানীয় এক যুবক তাকে অশালীন প্রস্তাব দেয়। তাতে রাজি না হওয়ায় নাবালিকার পিছনে ধাওয়া করে তাকে জোর করে চুম্বন করে যুবক।

মেয়েটির কোলে তখন সাত বছরের শিশু কন্যা ছিল। তার কান্না শুনে সবাই ছুটে আসে। ততক্ষণে চম্পট দেয় সেই যুবক। রাস্তার সিসিটিভি থেকে শনাক্ত করা হয় অভিযুক্তকে।

দেখুন খবরটি

ছেলেটি তার অপরাধের কথা স্বীকার করে। স্থানীয় পঞ্চায়েতের মিটিংয়ে শাস্তি হিসেবে ছেলেটিকে ১০ বার জুতো পেটার শাস্তি দেওয়া হয়। মেয়েটি বাংলায় ফিরে এসেছে। মথুরার গোবর্ধন পুলিশ তদন্ত করছে বলে খবর।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement