Viral Blue Drum: নবদম্পতিতে 'নীল ড্রাম' উপহার, ভিডিয়ো ভাইরাল হতেই ক্ষুব্ধ নেটপাড়া

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হামিরপুরে এই ভাইরাল ভিডিয়োকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

ভাইয়াল ভিডিয়ো (ছবিঃX)

নয়াদিল্লিঃ মিরাটে (Meerut) সৌরভ রাজপুত হত্যাকাণ্ডের (Saurabh Rajput Murder Case)পর থেকেই চর্চায় নীল ড্রাম। এবার নবদম্পতিকে নীল ড্রাম উপহার দিয়ে নেটিজেনদের ক্ষোভের মুখে একদল যুবক। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, মঞ্চে বসে রয়েছেন বর-কনে। তাঁদের হাতে একটি নীল ড্রাম উপহার হিসেবে তুলে দিলেন একদল বন্ধু। এই ঘটনায় হাসাহাসি করছেন উপস্থিত অতিথিরা। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হামিরপুরে।

নবদম্পতিকে নীল ড্রাম উপহার দিয়ে বিতর্কে বন্ধুরা

এই ভাইরাল ভিডিয়োকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। খুনের মতো একটা বিষয়কে নিয়ে এভাবে ব্যাঙ্গ করা সম্ভব কীভাবে? প্রশ্ন তুলছেন নেটিজেনদের একাংশ। এই ঘটনাকে 'অসুস্থ ব্যাঙ্গ' বলে আখ্যা দিয়েছেন অনেকে। কেউ আবার লিখেছেন, "পৃথিবী ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছে। নইলে খুনের মতো একটা বিষয় নিয়ে কেউ কী করে এই ধরনের ঠাট্টা করতে পারে!" আবার ক্ষুব্ধ এক নেটিজেন মন্তব্য করেছেন,' অভদ্র বন্ধু। এরা কখনই বন্ধু হতে পারে না।' প্রসঙ্গত, সম্প্রতি মিরাটে খুন হন প্রাক্তন মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত। প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করে দেহ ১৫ টুকরো করে নীল ড্রামে ভরে সিমেন্ট চাপা দেয় স্ত্রী মুসকান রাস্তোগি। মিরাটের বাড়ি থেকে উদ্ধার হয় সৌরভের দেহ। এই ঘটনার পরই নীল ড্রাম নিয়ে দেশজুড়ে একপ্রকার আতঙ্ক ছড়ায়।

নবদম্পতিতে 'নীল ড্রাম' উপহার, ভিডিয়ো ভাইরাল হতেই ক্ষুব্ধ নেটপাড়া

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement