চোখ বেঁধে লোহার হাতুড়ির ঘা ফসকালেই মৃত্যু, বীর খালসা গ্রুপের কীর্তিতে আক্কেল গুড়ুম

ভিডিও ভাইরাল।

শো-এর বাজিগর(Photo Credit: Twitter)

এক শিখ স্টেজে শুয়ে আছেন গায়ে হলুদ রঙের পোশাক, মাথায় কালো পাগড়ি। তাঁর শরীরকে ঘিরে রেখেছে নারকেল আর মাথার আশপাশে রাখা হয়েছে তরমুজ। লোহার হাতুড়ির বাড়িতেই এই ফলগুলিকেই গুঁড়ো করবেন আর এক শিখ। তাঁর গায়েও একই রকম পোশাক মাথায় পাগড়ি। তবে চোখ বাঁধা থাকবে, এই দৃশ্য খোলা মঞ্চে দেখে শিউরে উঠেছেন ‘আমেরিকাস গট ট্যালেন্ট শো’ (America's Got Talent show)-এর বিচারক ও দর্শকরা। সেই ভিডিও ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়েছে।

আলো ঝলমলে স্টেজ। দর্শকের আসনও কানায় কানায় ভর্তি। উত্তেজনায় ফুটছেন প্রায় সকলেই। স্টেজের উপর শুয়ে রয়েছে বেশ তাগড়াই এক শিখ। পরনে উজ্জ্বল হলুদ পোশাক। পায়ে স্নিকার, মাথায় পাগড়ি। তাঁর পাশেই গোল করে সাজানো রয়েছে একগাদা নারকেল আর তরমুজ। আর সেই বৃত্তের ভিতরেই শুয়ে রয়েছেন ওই শিখ ব্যক্তি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গায়ের লোম খাড়া হয়ে যাওয়ার মতো এই ভিডিও। সৌজন্যে বিখ্যাত শো ‘আমেরিকাস গট ট্যালেন্ট’। একটা করে নারকেল ফাটানোর সঙ্গে সঙ্গে আঁতকে উঠতে দেখা গিয়েছে শোয়ের চার বিচারককে। দমবন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে দর্শকদেরও। শিউরে উঠেছেন নেটিজেনরাও। তবে এত আতঙ্কের মাঝেও ‘বীর খালসা’ গ্রুপের এই ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল। আর শেষ পর্যন্ত একদম ফুল মার্কস পেয়ে প্রতিযোগিতায় সফলও হয়েছেন এই শিখ জুটি। কিন্তু এ ধরনের ঝুঁকি নেওয়ায় তাঁদের উপর বেশ বিরক্তও হয়েছেন নেটিজেনদের অনেকেই। তবে তাঁদের সাহস দেখা সাধুবাদও জানিয়েছেন অনেকেই। এই খেলায় প্রতিপদে মৃত্যুর হাতছানি, যেকোনও মুহূর্তে শরীরের হাড় ভেঙে যাওয়া থেকে শুরু করে প্রানহানি সবই সম্ভব। কিন্তু দিব্যি হাসতে হাসতেই এই মরণ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এই দুই শিখ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement