IAF Called Back Gaganyaan Astronaut Ajit Krishnan: যুদ্ধের দিকেই কি এগোচ্ছে পরিস্থিতি? গগনযান-এর মহাকাশচারী অজিত কৃষ্ণনকে তড়িঘড়ি ডেকে পাঠাল ভারতীয় বায়ুসেনা, কীসের ইঙ্গিত

বুধবার এক সংবাদমাধ্য়মের সামনে অজিত কৃষ্ণন জানান, তাঁকে ডেকে পাঠানো হয়েছে। বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখেই অজিত কৃষ্ণনকে তড়িঘড়ি দিল্লি থেকে ভারতীয় বায়ুসেনা ডেকে পাঠায় বলে জানা যায়।

IAF Called Back Gaganyaan Astronaut Ajit Krishnan: যুদ্ধের দিকেই কি এগোচ্ছে পরিস্থিতি? গগনযান-এর মহাকাশচারী অজিত কৃষ্ণনকে তড়িঘড়ি ডেকে পাঠাল ভারতীয় বায়ুসেনা, কীসের ইঙ্গিত
Air Force Group Captain Ajit Krishnan (Photo Credit: X)

দিল্লি, ৮ মে: অপারেশন সিদূঁরের (Operation Sindoor) পর পরিস্থিতি কোনদিকে এগোচ্ছে?  অপারেশন সিদূঁরের পর ভারত, পাক উত্তেজনা যে  বাড়ছে, তা কার্যত স্পষ্ট। আর সেই কারণেই গগনযানের অ্যাস্ট্রোনট বা মহাকাশচারী (Gaganyaan astronaut) অজিত কৃষ্ণনকে  (Ajit Krishnan) ডেকে পাঠাল ভারতীয় বায়ুসেনা। আন্তর্জাতিক মহাকাশ সম্মেলন উপলক্ষ্যে অজিত কৃষ্ণন দিল্লিতে ছিলেন। সেখান থেকেই ভারতীয় বায়ুসেনার তরফে অজিত কৃষ্ণনকে ডেকে পাঠানো হয়। শুক্রবার পর্যন্ত অজিত কৃষ্ণনের দিল্লিতে থাকার কথা থাকলেও, তড়িঘড়ি তাঁকে ডেকে পাঠানো হয় দিল্লি (Delhi) থেকে। সূত্রের তরফে মিলছে এমন খবর।

আরও পড়ুন: Masood Azhar's Brother Is Critical: জঙ্গিদের রক্ত ঝরছে পাকিস্তানে, ভারতের মিসাইলের আঘাতে আশঙ্কাজনক মাসুদ আজাহারের ভাই, 'জামাই আদরে' চিকিৎসা পাক সেনার হাসপাতালেই

বুধবার এক সংবাদমাধ্য়মের সামনে অজিত কৃষ্ণন জানান, তাঁকে ডেকে পাঠানো হয়েছে। বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখেই অজিত কৃষ্ণনকে তড়িঘড়ি দিল্লি থেকে ভারতীয় বায়ুসেনা (IAF) ডেকে পাঠায় বলে জানা যায়। বৃহস্পতিবার সকালেই অজিত কৃষ্ণন দিল্লি ছাড়েন বলে জানা যায়।

প্রসঙ্গত ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন সুখোই, মিগ, জাগুয়ার, ডরনিয়ারের মত একাধিক যুদ্ধ বিমান চালিয়েছেন। ফলে অপারেশন সিদূঁরের পর পরিস্থিতির দিকে নজর রেখে অজিত কৃষ্ণনকে বায়ুসেনার তরফে ডেকে পাঠানো হয়।

(The above story first appeared on LatestLY on May 08, 2025 05:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).