Snake Repellent Plants: কার্বলিক অ্যাসিড-ন্যাপথলিন ছাড়াই সাপ তাড়ান বিনা খরচে! এই ৯ গাছের ১টি বাড়িতে থাকলেই বন্ধ বিষাক্ত ফণার হিসহিসানি
Snake Repellent Plants: ভরা বর্ষায় এখন চারাদিকে সাপের উপদ্রব। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসছে সাপের কামড়ের খবর। সর্প দংশনে মৃত্যুর কথাও শোনা যাচ্ছে।
Snake Repellent Plants: ভরা বর্ষায় এখন চারাদিকে সাপের উপদ্রব। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসছে সাপের কামড়ের খবর। সর্প দংশনে মৃত্যুর কথাও শোনা যাচ্ছে। চারপাশের আবহাওয়া বদলা, বৃষ্টি হলেই শহরের উপকণ্ঠ থেকে গ্রামবাংলায় বাড়ে সাপের উপদ্রব। ঘরের আনাচে-কানাচে বা বাগানের ঝোপঝাড়ে হঠাৎ বিষাক্ত ফণার দেখা মিললে আতঙ্ক ছড়ানোই স্বাভাবিক। সাপ তাড়াতে অনেকেই দামী কেমিক্যাল, বিষাক্ত কার্বলিক অ্যাসিড কিংবা ন্যাপথলিনের ওপর ভরসা রাখেন। কিন্তু জানেন কি, বিষাক্ত রাসায়নিকের তীব্র ঝাঁঝ ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিকভাবে বাড়িকে সাপমুক্ত রাখা সম্ভব?
প্রকৃতির কোলে এমন কিছু গাছ রয়েছে, যাদের তীব্র গন্ধ, তিতকুটে স্বাদ কিংবা শারীরিক গঠন সাপের জন্য চরম অস্বস্তিকর। বাড়িতে ও বাগানে রাসায়নিকের ব্যবহার না করে প্রাকৃতিক উপায়ে সাপ দূরে রাখার সেরা ৯টি উদ্ভিদের তালিকা নিচে দেওয়া হলো—
১. সর্পগন্ধা (Rauvolfia serpentina)
নামের মধ্যেই জড়িয়ে রয়েছে এর মূল কাজ। আয়ুর্বেদে মহাঔষধ হিসেবে পরিচিত এই গাছের মূল ও পাতায় শক্তিশালী অ্যালকালয়েড থাকে। এর শিকড় থেকে নির্গত তীব্র গন্ধ সাপের স্নায়ুতন্ত্রে অস্বস্তি তৈরি করে। ফলে সর্পগন্ধা গাছ আশেপাশে থাকলে সাপ সেই পথ মাড়ায় না।
২. তুলসী (Holy Basil)
বাঙালির প্রতিটি গৃহস্থের উঠোনে বা বারান্দায় তুলসী গাছের উপস্থিতি অত্যন্ত স্বাভাবিক। তবে এর ধর্মীয় গুরুত্বের পাশাপাশি রয়েছে প্রাকৃতিক রক্ষাকবচের গুণ। তুলসী পাতার প্রাকৃতিক এসেনশিয়াল অয়েল ও তীব্র সুবাস সাপকে দূরে রাখতে সাহায্য করে। পাশাপাশি মশা ও ক্ষতিকর পোকামাকড় তাড়াতেও এটি সিদ্ধহস্ত।
৩. রসুন ও পেঁয়াজ গাছ (Garlic & Onion Plants)
রসুন ও পেঁয়াজে প্রচুর পরিমাণে সালফার যৌগ থাকে। এর ঝাঁঝালো গন্ধ সাপ সহ্য করতে পারে না। বাড়ির চারপাশে রসুন গাছ লাগালে তার শিকড় ও পাতা থেকে প্রতিনিয়ত এই গন্ধ নির্গত হয়। বিকল্প হিসেবে, রসুন ও পেঁয়াজের রস জলে মিশিয়ে বাড়ির চারধারে স্প্রে করলেও চমৎকার ফল মেলে।
৪. লেমনগ্রাস (Lemongrass)
লেমনগ্রাসের তাজা সাইট্রাস বা লেবুর মতো তীব্র সুগন্ধ মানুষের কাছে প্রিয় হলেও সাপের জন্য তা অত্যন্ত তাড়নকারী। বাগানের সীমানা বরাবর লেমনগ্রাসের ঝোপ তৈরি করলে সাপ সেই সীমানা অতিক্রম করে ভেতরে ঢোকার সাহস পায় না।
৫. ল্যাভেন্ডার (Lavender)
ল্যাভেন্ডারের সুন্দর ফুল ও মিষ্টি গন্ধ বাড়িন সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয়। তবে এই গাছের সুবাস সাপের অলফ্যাক্টরি সিস্টেম বা ঘ্রাণেন্দ্রিয়কে বিভ্রান্ত করে দেয়। বারান্দায় বা বাগানে টবে ল্যাভেন্ডার লাগালে সাপের উপদ্রব অনেকটাই কমানো সম্ভব।
৬. রোজমেরি (Rosemary)
রান্নায় ব্যবহারের পাশাপাশি রোজমেরি একটি দারুণ প্রাকৃতিক 'স্নেক রিপেলেন্ট'। এর শক্ত কাঠের মতো কাণ্ড ও বিশেষ গন্ধ সাপের আনাগোনা বন্ধ করতে অত্যন্ত কার্যকর ভূমিকা নেয়।
৭. ওয়ার্মউড (Wormwood)
ওয়ার্মউড বা নাগদোনা জাতীয় গাছের পাতা ও শিকড় থেকে অত্যন্ত তিতকুটে ও তীব্র গন্ধ বের হয়। প্রাচীনকাল থেকেই সাপের উপদ্রব কমাতে এর তেল ও গাছ ব্যবহার করা হয়ে আসছে। বাগানের পেছনের দিকে বা সীমানায় এই গাছ লাগানো বেশ নিরাপদ।
৮. ক্যাকটাস ও কাঁটাযুক্ত উদ্ভিদ (Cactus)
গন্ধ ছাড়াও শারীরিক বাধা সাপ তাড়াতে ভীষণ কাজ করে। ক্যাকটাসের ধারালো কাঁটা সাপের নমনীয় ত্বকে আঘাত হানে। ফলে কাঁটাযুক্ত গাছের বেড়া বা টব দেখলে সাপ সেই পথ এড়িয়ে চলে।
সাধারণ সতর্কতা
বিধিবদ্ধ সতর্কীকরণ:এই প্রতিবেদনে উল্লেখিত তথ্যসমূহ সাধারণ অভিজ্ঞতা ও প্রচলিত প্রথাগত জ্ঞানের ওপর ভিত্তি করে লিখিত। সাপ একটি অত্যন্ত বিপজ্জনক ও বিষাক্ত প্রাণী। বাড়িতে বা আশেপাশে বিষধর সাপের উপস্থিতি টের পেলে অবিলম্বে স্থানীয় বন দফতর বা দক্ষ সর্পবিশারদের সঙ্গে যোগাযোগ করুন।