Shani Vakri 2026: দুর্গাপূজা পর্যন্ত ৩ রাশির জীবনে বাড়তে পারে চ্যালেঞ্জ, শনির বক্রী চাল ও নক্ষত্র পরিবর্তনের স্পষ্ট প্রভাব
জ্যোতিষশাস্ত্রে শনিকে এক অত্যন্ত ধীরগতির ও গুরুত্বপূর্ণ গ্রহ হিসেবে গণ্য করা হয়। ২০ অগাস্ট ২০২৬ সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে শনি রেবতী নক্ষত্রের প্রথম পদে প্রবেশ করেছে এবং আগামী ৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত এই স্থানে অবস্থান করবে।
Shani Vakri 2026 জ্যোতিষশাস্ত্রে শনিকে এক অত্যন্ত ধীরগতির ও গুরুত্বপূর্ণ গ্রহ হিসেবে গণ্য করা হয়। ২০ অগাস্ট ২০২৬ সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে শনি রেবতী নক্ষত্রের প্রথম পদে প্রবেশ করেছে এবং আগামী ৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত এই স্থানে অবস্থান করবে। বর্তমানে শনি বক্রী অর্থাৎ উল্টো পথে চলন্ত অবস্থায় রয়েছে। রেবতী নক্ষত্রের অধিপতি বুধ হওয়ায় শনির এই অবস্থানের প্রভাব মূলত কর্মজীবন, অর্থ, যোগাযোগ ও পারিবারিক সম্পর্কের ওপর পড়বে। এই সময় অতীতের অসম্পূর্ণ কাজ এবং পুরনো সিদ্ধান্ত পুনরায় সামনে আসতে পারে। ১২টি রাশির ওপর প্রভাব পড়লেও জ্যোতিষীদের মতে, আগামী দুর্গাপূজার আগে (৯ অক্টোবর পর্যন্ত) মেষ, কর্কট ও বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।
মেষ রাশি
মেষ রাশির জাতক-জাতিকাদের অতীতের ফেলে রাখা কাজ বা পুরনো দায়িত্ব নতুন করে সামনে আসতে পারে।
সমস্যা: অতীতে শেষ হয়ে গেছে ভেবে থাকা কোনো জটিল বিষয় আবার আলোচনায় উঠে আসতে পারে।
সতর্কতা: কর্মক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সময় তাড়াহুড়ো করবেন না। শেয়ার বাজার বা বড় কোনো বিনিয়োগের ক্ষেত্রে অতিরিক্ত ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন এবং অন্যের কথায় প্রভাবিত না হয়ে নিজস্ব বুদ্ধিকে প্রাধান্য দিন।
কর্কট রাশি
কর্কট রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্র এবং পারিবারিক জীবনের দায়িত্বের চাপ একযোগে বৃদ্ধি পেতে পারে।
সমস্যা: পুরনো পারিবারিক সমস্যা বা আর্থিক বিষয় নিয়ে নতুন করে টানাপোড়েন তৈরি হতে পারে।
সতর্কতা:পরিবারের সদস্যদের সাথে মতবিরোধ দেখা দিলে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। আবেগের বশে কাউকে আর্থিক প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকুন এবং শান্ত মাথায় যেকোনো বিষয়ের সমাধান করুন।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে এবং একধিক কাজ একসঙ্গে করতে গিয়ে ক্লান্তি আসতে পারে।
সমস্যা: ছোটখাটো বিষয় নিয়ে প্রিয়জনের সাথে ভুল বোঝাবুঝি বা সম্পর্কে ফাটল ধরার ঝুঁকি রয়েছে।
সতর্কতা:অসম্পূর্ণ কাজগুলি ধৈর্য ধরে শেষ করুন। বড় ধরনের আর্থিক লেনদেনের আগে ঝুঁকি ভালোভাবে যাচাই করে নিন এবং সম্পর্কের ক্ষেত্রে নিজের বক্তব্য পরিষ্কারভাবে উপস্থাপন করুন।
৯ অক্টোবর পর্যন্ত যা করণীয় ও বর্জনীয়
করণীয়: যেকোনো নতুন চুক্তিপত্র, গুরুত্বপূর্ণ নথি বা আর্থিক নথিপত্র ভালোভাবে পড়ে সই করুন। পুরনো ঋণ বা বকেয়া মেটানোর জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করুন।
বর্জনীয়: হুটহাট সিদ্ধান্ত নেবেন না এবং কাজের জায়গা থেকে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না। প্রিয়জনদের সাথে অনর্থক তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন।