এক সঙ্গে ৪ কন্যা, দুই পুত্রের জন্ম দিলেন পোল্যান্ডে ইতিহাস গড়লেন মহিলা
একই সঙ্গে চার কন্যা ও দুই পুত্রের জন্ম দিয়েছেন বছর ২৯-এর ওই মহিলা। সোমবার অভিনব ঘটনাটি ঘটেছে পোল্যান্ডের ক্রাকউ শহরের ইউনিভার্সিটি হাসপাতালে।
এখন যমজ সন্তানের জন্মের ঘটনা আকছার ঘটছে। অনেক সময় একসঙ্গে তিন সন্তানেরও জন্ম দিচ্ছেন মা। কিন্তু তাই বলে ছয় সন্তানের জন্ম দেওয়া, বিরলতম ঘটনা ছাড়া আর কিছুই হতে পারে না। একই সঙ্গে চার কন্যা ও দুই পুত্রের জন্ম দিয়েছেন বছর ২৯-এর ওই মহিলা। সোমবার অভিনব ঘটনাটি ঘটেছে পোল্যান্ডের ক্রাকউ শহরের ইউনিভার্সিটি হাসপাতালে।
বলা বাহুল্য, সেদেশে এক সঙ্গে ছ’টি বাচ্চার জন্ম বা সেক্সটুপলেটস প্রথমবারের জন্য ঘটল( first sextuplets)। এমন ঘটনা লাখে একটাই ঘটে থাকে। প্রত্যেকটি বাচ্চার ওজন ৮৯০ গ্রাম থেকে ১ কিলোগ্রাম ৩০০ গ্রামের মধ্যে বলে জানিয়েছেন চিকিৎসকরা। গর্ভাবস্থার ২৯ সপ্তাহে ছ’টি সন্তানের জন্ম দিয়েছেন ওই মহিলা। এর আগে ওই মহিলার দু’বছর বয়সী একটি পুত্র সন্তানও রয়েছে। সেক্সটুপলেট-এর পর ওই মহিলাকে টুইটারে অভিনন্দন জানিয়েছেন পোল্যান্ডের(President of Poland) প্রেসিডেন্ট অ্যান্দ্রেজ দুদা।
গোটা ঘটনায় অভিভূত ইউনিভার্সিটি হাসপাতালের(University Hospital) চিকিৎসকরা। মুখপাত্র রিজজার্ড লুটারব্যাচ জানিয়েছেন, বাচ্চাদের জন্ম দেওয়ার পর ওই মহিলা ভাল আছেন। সুস্থ আছে বাচ্চারাও। গোটা ঘটনায় হইচই পড়ে গিয়েছে গোটা পোল্যান্ড জুড়ে।
চিকিৎসা বিজ্ঞানে এমন ঘটনা খুব একটা ঘটে না। তায় পোল্যান্ডে প্রথম ঘটায় দেশ জুড়েই শোরগোল শুরু হয়েছে প্রশাসনিক ভাবে শুভেচ্ছে, আত্মীয় পরিজনদের থেকে অনেক অভিনন্দন ও উপহার পেয়েছেন ওই মহিলা। হাসপাতালে ছয় শিশু তাদের মাকে দেখতে ভিড় উপচে পড়েছে। সবাই এই বিরল দৃশ্যের সাক্ষী হতে চায়। একবার ছুঁয়ে দেখতে চায় ওই মহিলাকে। হাসপাতাল চত্বর সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ভিড়ে থিক থিক করছে। অন্যান্য প্রসূতিরা প্রথমটায় ঘাবড়ে গেলেও গোটা বিষয়টি উপভোগ করছেন।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)