World Health Day 2025: 'স্বাস্থ্যকর সূচনা ,আশাবাদী ভবিষ্যৎ' এই বার্তা নিয়ে আজ গোটা বিশ্বে পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস

WHO Photo Credit: X

স্বাস্থ্য বিষয়ক নানা প্রচার কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস (World Health Day 2025)। নবজাতকের ও মায়ের সুস্বাস্থ্যের বিষয়টিকে সামনে রেখে এবারের বিশ্ব স্বাস্থ্য দিবসের মূল ভাবনা "স্বাস্থ্যকর সূচনা ,আশাবাদী ভবিষ্যৎ।" স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা প্রসারে বিভিন্ন স্বাস্থ্য সংগঠন, সামাজিক সংগঠন ও সমাজসেবী সংগঠন আজ নানা অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করেছে।

১৯৪৬ সালের ফেব্রুয়ারিতে রাষ্ট্রসংঘের অর্থনীতি ও সমাজ পরিষদ আন্তর্জাতিক স্বাস্থ্য ক্ষেত্রের সম্মেলন ডাকার সিদ্ধান্ত নেয়। একই বছর জুন ও জুলাই মাসে আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাংগঠনিক আইন গৃহীত হয়। এরপর ১৯৪৮ সালের ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আইন আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। এরপর ১৯৫০ সালের ৭ এপ্রিল কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বিশ্ব স্বাস্থ্য দিবস ঘোষণা করে। তাই বলা যেতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO)-এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষেই পালিত হয় বিশ্ব স্বাস্থ্য দিবস। প্রতি বছর বিশ্ব স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়ের প্রতি বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণের একটি সুযোগ হিসেবে সংগঠনটি এটিকে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করে। এবং আজকের দিনেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমন একটি স্বাস্থ্য ইস্যু বেছে নেয়, যা বিশেষ করে সারা পৃথিবীর জন্যই গুরুত্বপূর্ণ।

,

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement