Benefits of Kaith bael: হজমের সমস্যা দূর করে। কদবেল এর গুণ অশেষ

শর্করা, চর্বি, ক্যালসিয়াম, ভিটামিন বি ও সি প্রচুর পরিমানে পাওয়া যায় কদবেলে। এর খাদ্য উপাদানের পুষ্টি গুণ খুবই উপকারী । সুস্থ সবল দেহ গঠনে এবং দেহের রোগ প্রতিরোধে বলিষ্ঠ ভুমিকা পালন করে কদবেল। কদবেল হজমের সমস্যা, সুগারের সমস্যা সহ নানান উপকার করে।

কদবেল আমাদের সকলের কাছে অতি পরিচিত। টক স্বাদযুক্ত কদবেল সকল বয়সের লোকের নিকট প্রিয়। শর্করা, চর্বি, ক্যালসিয়াম, ভিটামিন বি ও সি প্রচুর পরিমানে পাওয়া যায় কদবেলে। এর খাদ্য উপাদানের পুষ্টি গুণ  খুবই উপকারী । সুস্থ সবল দেহ গঠনে এবং দেহের রোগ প্রতিরোধে বলিষ্ঠ ভুমিকা পালন করে কদবেল।  কদবেল হজমের সমস্যা, সুগারের সমস্যা সহ নানান উপকার করে।

প্রতি ১০০ গ্রাম খাবার উপযোগী কদবেলে জলীয় অংশ ৮৫.৬ গ্রাম, খাদ্য শক্তি ৪৯ কিলোক্যালরি, আমিষ ৩.৫ গ্রাম, চর্বি ০.৩ গ্রাম, শর্করা ৮.৬ গ্রাম, ক্যালসিয়াম ৮৫ মিলিগ্রাম, আয়রন ০.৬ মিরিগ্রাম, ভিটামিন সি ৬০ মিলিগ্রাম, শর্করা ৩১.৮ গ্রাম, নিয়াসিন ১.২ মিলিগ্রাম, ১.২০ মিলিগ্রাম বিবোফ্লোভিন, ০.১৩ মিলিগ্রাম থায়ামিন, ভিটামিন এ ৫৫ মিলিগ্রাম, আঁশ৫ গ্রাম, ৫০ মিলিগ্রাম ফসফরাস ভিটামিন ই ০.৮০ মিলিগ্রাম পাওয়া যায়।

নুন, লঙ্কা দিয়ে কদবেল মাখা। টক, ঝালে মাখামাখি। স্বাদে, গন্ধে অতুলনীয়। বিশেষজ্ঞরা বলছেন, কাঁঠাল, পেয়ারা,  লিচু, আমলকি, আনারসের চেয়েও বেশি উপকারি। বিশেষজ্ঞদের দাবি, কয়েত বেল লিভার ও হার্টের জন্য উপকারি, কিডনি সুরক্ষিত রাখে। ডায়েরিয়া ও পেট ব্যথা ভাল করে। শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেয় বেল। পাশাপাশি রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে। দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য ও আমাশায় কয়েত বেল উপকারি। বেলের ভেতরে থাকা শাঁস সরাসরি খেতে পারেন, আবার শরবত বানিয়েও খেতে পারেন।বেলে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে বাধা দিয়ে ব্যাকটেরিয়া থেকে হওয়া ডায়রিয়া উপশমে সাহায্য করে।  পেপটিক আলসারে কয়েত বেল ভাল কাজ করে। ডায়াবেটিসে ভাল কাজ দেয় কয়েত বেল। রক্ত পরিষ্কার করে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। রক্তস্বল্পতা দূর করে। শরীরের শক্তি বাড়ে। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। সর্দি-কাশিতে কয়েত বেলের জুড়ি উপকারি। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, স্নায়ুর শক্তি বাড়ায়। ফুসফুসের চিকিত্সায় কয়েত বেলের কার্যকরী ভূমিকা। কাঁচা কয়েত বেলের রস মুখে মাখলে ব্রণ ও মেছেতার সমস্যা কমে। পেট ঠান্ডা রাখে। গরমের সময় বেলের শরবত খেলে হিটস্ট্রোকের ঝুঁকি কমে। বেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্টাল গুণ ক্যানসার প্রতিরোধক হিসেবে কাজ করে। বেল থেকে পাওয়া বিটাক্যারোটিন মানবদেহের টিউমার কোষের বৃদ্ধি রোধ করে।

প্রচণ্ড গরমে কোমল পানীয় না খেয়ে খান বেলের শরবত। প্রাণ জুড়ানোর পাশাপাশি আপনাকে সুস্থ রাখতেও বেলের জুড়ি নেই।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement