Aam Kasundi: গরমে মজাদার খাবার। নিজেই বানান কাঁচা আমের কাসুন্দি

গরমে ভাতের সাথে এক চামচ আম কাসুন্দি হলে আর কি চায়! এই মরসুমে ঘরেই বানিয়ে ফেলুন কাঁচা আমের কাসুন্দি। যা আমের সাথে সর্ষে এবং মশলার একটি সুন্দর মুখরোচক খাবার

এই গরমে ভাতের সাথে এক চামচ আম কাসুন্দি হলে আর কি চায়! এই মরসুমে ঘরেই বানিয়ে ফেলুন কাঁচা আমের কাসুন্দি। যা আমের সাথে সর্ষে এবং মশলার একটি সুন্দর মুখরোচক খাবার।

আম কাসুন্দি বানানোর জন্য প্রথমে কাঁচা আম কেটে, সেদ্ধ করে নিতে হবে। এরপর সর্ষে, শুকনো লঙ্কা, রসুন, হলুদ, এবং অন্যান্য মশলা দিয়ে একটি পেস্ট তৈরি করে, সেদ্ধ আমের সাথে মিশিয়ে নিতে হবে। এরপর কাসুন্দিটিকে রোদে শুকাতে হবে এবং সঠিকভাবে সংরক্ষণ করতে হবে।

প্রথমে জেনে কি লাগবে।

কাঁচা আম: ২৫০ গ্রাম,, সরিষা: ৫০ গ্রাম, শুকনো লঙ্কা: ৬-৭টি, রসুন: ২-৩ কোয়া, হলুদ গুঁড়ো: ১ চা চামচ, নুন, সর্ষের তেল: পরিমাণ মতো, ভিনেগার: ১ টেবিল চামচ,

এবার দেখুন কীভাবে বানাবেন।

প্রথমে, কাঁচা আম কেটে সেদ্ধ করে নিন। এরপর, সরিষা, শুকনো লঙ্কা, রসুন, হলুদ, এবং নুন একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি সেদ্ধ আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিন। যদি প্রয়োজন হয়, তাহলে ভিনেগার যোগ করুন।

এরপর, কাসুন্দিটিকে একটি বায়ুরোধী পাত্রে ভরে রোদে শুকাতে দিন। কিছুদিন রোদে শুকানোর পর, কাসুন্দি সংরক্ষণ করার জন্য প্রস্তুত।

এই আম কাসুন্দি বানিয়ে রাখুন। ভাত, পরোটার সাথে পরিবেশন করুন। মুখের স্বাদ বদলে দেবে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement