Vande Bharat Express: বন্দে ভারতের খাবারে মিলল মরা কৃমি, চক্ষু ছানাবড়া যাত্রীর, 'রিলমন্ত্রী' অশ্বিনী বৈষ্ণবকে তুলোধোনা আপের

পাটনা-হাওয়া বন্দে ভারত এক্সপ্রেসের ব্রেকফাস্টে দেওয়া খাবারে কৃমি মিলেছে বলে অভিযোগ তুললেন এক যাত্রী। আধ খাওয়া খাবারের মধ্যে আচমকাই ওই যাত্রী লক্ষ্য করেন তাতে মরা কৃমি পড়ে রয়েছে।

Vande Bharat Express: বন্দে ভারতের খাবারে মিলল মরা কৃমি, চক্ষু ছানাবড়া যাত্রীর, 'রিলমন্ত্রী' অশ্বিনী বৈষ্ণবকে তুলোধোনা আপের
Passenger Finds Dead Worm in Food Served at Vande Bharat Express (Photo Credits: X)

নয়াদিল্লি, ২১ এপ্রিলঃ কম সময়ে নিজের গন্তব্যে পৌঁছনোর ক্ষেত্রে বন্দে ভারত এক্সপ্রেসের জুড়ি মেলা ভার। ট্রেনের টিকিটের ভাড়া ব্যয়বহুল হওয়ায় তা বহু মানুষেরই সাধ্যের বাইরে। বন্দে ভারতের দুর্দান্ত পরিষেবা, গতি বরাবরই যাত্রীদের আকর্ষণ করে। অতিরিক্ত মূল্য দিয়ে যাত্রা করে যদি এক্সপ্রেস ট্রেনের খাবারে কৃমি (Worm) পাওয়া যায় তাহলে কোন যাত্রীর মাথা ঠিক থাকে!

পাটনা-হাওয়া বন্দে ভারত এক্সপ্রেসের (Patna-Howrah Vande Bharat Express) ব্রেকফাস্টে দেওয়া খাবারে কৃমি মিলেছে বলে অভিযোগ তুললেন এক যাত্রী। আধ খাওয়া খাবারের মধ্যে আচমকাই ওই যাত্রী লক্ষ্য করেন তাতে মরা কৃমি পড়ে রয়েছে। এর পরেই খাওয়া বন্ধ করে ফোনে তা ভিডিও করে নেন যাত্রী। এমন বিলাসবহুল এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের পরিবেশিত খাবারের গুণগত এবং স্বাস্থ্যগত মান কোন তলানিতে এসে ঠেকেছে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (Ashwini Vaishnaw) দিকে সেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছে আম আদমি পার্টি (Aam Aadmi Party)।

আপের অভিযোগঃ

বন্দে ভারতে পরিবেশিত খাবারে পাওয়া মরা কৃমির সেই ভিডিও আম আদমি পার্টির অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকেও শেয়ার করা হয়েছে। কেন্দ্রীয় সরকার এবং তার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সরব হয়েছে আপ। কেন্দ্রীয় রেলমন্ত্রীকে ব্যাঙ্গ করে আপ এক্স হ্যান্ডেল থেকে লিখেছে, 'খণ্ডকালীন রেলমন্ত্রী এবং পূর্ণকালীন রিলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বন্দে ভারত ট্রেনের রিল শেয়ার করতে কখনও ক্লান্ত হন না। কিন্তু ট্রেনের আসল সত্যটি অন্য কিছু'।

বন্দে ভারতের খাবারে মরা কৃমিঃ

 

সম্প্রতি, পাটনা থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) এক যাত্রীকে দেওয়া ব্রেকফাস্টের (Breakfast) প্যাকেটে একটি মরা কৃমি পাওয়া গিয়েছে। এর আগেও এই এক্সপ্রেস ট্রেনকে ঘিরে এমন অনেক ঘটনা প্রকাশ্যে এসেছে বলে অভিযোগ আপের (AAP)। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে রেলমন্ত্রী কিংবা ভারতীয় রেলের তরফে কোন প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).